আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দুই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

দুই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের দুজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শককে (অতিরিক্ত ডিআইজি) বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। তাঁরা হলেন ইয়াসমিন গফুর ও মো. বখতিয়ার আলম।

এ নিয়ে গত দুই বছরে পাঁচ পুলিশ কর্মকর্তা চাকরি হারালেন। আরও কয়েকজন কর্মকর্তাকে একইভাবে অবসর দেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

গত ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে অবসর দেয়া হয়। স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়,  তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ (২) ধারায় সরকার তাঁদের অবসর প্রদান করেছে। বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাওয়া যাবে।

ইয়াসমিন গফুরের স্বামী অতিরিক্ত উপমহাপরিদর্শক মাজহারুল হকও আওয়ামী লীগ সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে যান।

গত বছরের জানুয়ারি মাসে বাধ্যতামূলক অবসরে যান অতিরিক্ত মহাপরিদর্শক শাহজামান রাজ। এরপর অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতি. ডিআইজি) এস এম হাফিজুর রহমান ও পুলিশ সুপার মর্তুজা আলীকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ডিআইজি মাহফুজুল হক ও মাজেদুল হককে অবসর দেয়া হয়। এ ছাড়া ডিআইজি খান সাঈদ হাসান ও ফারুক আহমেদ, পুলিশ সুপার কোহিনুর মিয়া ও সহকারী পুলিশ সুপার গিয়াস উদ্দিনকে বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুত করা হয়। আর সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখস চৌধুরী, অতিরিক্ত আইজিপি বজলুর রহমান, মিজানুর রহমান ও ডিআইজি আনিসুর রহমানকে ওএসডি থাকা অবস্থায় অবসরে পাঠানো হয়।

এসব কর্মকর্তা বিএনপি সরকারের আমলে গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত ছিলেন। এ কারণে তাঁদের বিএনপির ঘনিষ্ঠ বলে ধরে নেয়া হয়।

প্রসঙ্গত, চারদলীয় জোট সরকারের আমলে তিন দফায় পুলিশের ৬২ জন সদস্যকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছিল।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত