আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

প্লট পাচ্ছেন সংসদ সদস্যরা

প্লট পাচ্ছেন সংসদ সদস্যরা

এমপিদের প্লট বরাদ্দ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘দশম সংসদের যেসব সদস্য সরকারি প্লট পাননি, তাদের প্লট দেয়ার চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই কয়েকটি জায়গা এ জন্য অধিগ্রহণ করা হবে। সেখানে সংসদ সদস্যদের প্লট বরাদ্দ দেয়া হবে।’

বৃহস্পতিবার সংসদে কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

এর আগে বিভিন্ন সময় প্রশ্নোত্তর বা সংসদের অন্য কোনও বিধিতে আলোচনার সময় বিরোধী দলের সদস্যরা প্লট না পাওয়া এমপিদের রাজউকের প্লট বরাদ্দ দেয়ার দাবি জানিয়ে এসেছেন।

সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও প্লট না পাওয়া এমপিদের রাজউকের প্লট বরাদ্দের দাবি জানিয়ে আসছিলেন।

এসব দাবির পরিপ্রেক্ষিতে গৃহায়ণমন্ত্রী বরাবরই প্লট না দেয়ার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সরকার রাজউকে আর প্লট না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্লটের পরিবর্তে ফ্ল্যাট দেয়া হবে।

তবে বৃহস্পতিবার তিনি নতুন করে এমপিদের জন্য প্লট বরাদ্দ দেয়ার কথা জানালেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত