আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ইমরান সরকারের ওপর ছাত্রলীগের ডিম হামলা

ইমরান সরকারের ওপর ছাত্রলীগের ডিম হামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় ডিম হামলার শিকার হয়েছেন ইমরান এইচ সরকার।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে সিএমএম আদালতের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা চালান। এসময় তারা ইমরানের জামিনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরানকে লক্ষ্য করে ছোড়া ডিম তার গাড়িতে লাগে। এসময় দুই একজনকে জুতা ছুড়তেও দেখা গেছে বলে জানিয়েছেন তারা।

পরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।

এসময় ইমরানের বিরুদ্ধে ছাত্রলীগের কর্মীরা নানা স্লোগান দেয়, পাশাপাশি গণজাগরণ মঞ্চের মুখপাত্র যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা না চাইবেন ততক্ষণ তার বিরুদ্ধে আন্দোলন চলবে বলেও জানিয়েছেন মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা।

রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহ। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা ওই মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। সনাতন উল্লাহ মিছিলে স্লোগান দেন। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেন আসামিরা। এ ধরনের স্লোগানে মানহানি হয়েছে বাদী দাবি করেন। ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত