আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঢাকায় হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইন্সটিটিউট

ঢাকায় হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইন্সটিটিউট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পৃথিবীর সর্ববৃহৎ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট তৈরি হচ্ছে বাংলাদেশে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সর্ববৃহৎ এই বার্ন ইন্সটিটিউটটি উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার দুপুরে চাঁনখারপুলে ইন্সটিটিউটের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সঙ্গে ইন্সটিটিউটটি নির্মাণের কাজ সম্পন্ন করছে। আমাদের সৌভাগ্য যে দুনিয়ার সবচেয়ে বড় বার্ন ইন্সটিটিউট আমাদের দেশে হচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রীর নামে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সর্ববৃহৎ এই বার্ন ইন্সটিটিউটটি উদ্বোধন করবেন।

তিনি বলেন, আমরা আজ নির্মাণকাজ পরিদর্শন করলাম। ক্যালেন্ডার অনুযায়ী কাজ চলছে। আমাদের বিশ্বাস প্রতিদিন অগ্নিদগ্ধরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ৫০০ শয্যার এই বৃহত্তম হাসপাতালটিতে এসে উন্নত সেবা নিতে পারবে।

বক্তব্যের আগে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে নির্মাণকাজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান-সহ সেনাবাহিনী ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

এর আগে ২০১৫ সালের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০১৬’র এপ্রিলের ৬ তারিখ চানখাঁরপুলে ইনস্টিটিউট ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ৩ মাস আগেই কাজ শেষ হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট রূপান্তরিত হচ্ছে এই ইনস্টিটিউটে। দুই তলা বেইজমেন্টসহ মোট ১২তলা বহুতল ভবন হবে তিনটি ব্লকে। একটি ব্লকে বার্ন, একটিতে প্লাস্টিক ও অন্যটিতে একাডেমিক ভবন হবে। নতুন এই ইন্সটিটিউটের যাত্রা শুরু হলে প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ জন চিকিৎসক এ বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত