আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এলপিজি আমদানির জাহাজ কিনলো বেক্সিমকো পেট্রোলিয়াম

এলপিজি আমদানির জাহাজ কিনলো বেক্সিমকো পেট্রোলিয়াম

বাংলাদেশে প্রথমবারের মতো এলপিজি আমদানির জন্য জাহাজ কিনেছে বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেক্সিমকো পেট্রোলিয়াম লিমিটেড। আন্তর্জাতিক পানিপথে বাংলাদেশের পতাকা বহন করবে জাহাজটি।

জাহাজটির নামকরণ করা হয়েছে বেক্সপেট্রো-১।

২৭০০ মেট্রিক টন এলপিজি ধারণ ক্ষমতাসম্পন্ন এই জাহাজটি আমদানিকৃত এলপিজি সরাসরি বেক্সিমকো পেট্রোলিয়ামের কারখানায় সরবরাহ করবে। এটা দেশের এলপিজি খাতে একটা মাইলফলক এবং এর মাধ্যমে নতুন যুগের শুরু হলো। নিজস্ব জাহাজে পণ্য আমদানির কারনে খরচ কমবে এবং আরো কার্যকরী একটি সরবরাহ চ্যানেল তৈরি হবে।

ডিসেম্বর মাসের শুরুর দিকে বেক্সপেট্রো-১ এবং এর ক্যাপ্টেন আলেক্সান্ডার ফাজারদো প্রথম এলপিজি’র চালানটি নিয়ে বাংলাদেশে আসবেন বলে আশা করা হচ্ছে।

একই ধরণের আরো দুটি জাহাজ ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। বেক্সিমকো পেট্রোলিয়ামকে প্রিমিয়ার অপারেটর হিসেবে অবস্থান তৈরিতে এই উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে।

বেক্সিমকো পেট্রোলিয়াম ইতিমধ্যে ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জির সহযোগিতায় মংলায় ৩০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির একটি এলপিজি প্ল্যান্ট স্থাপন করেছে। আইএসও ৯০০১ সনদপ্রাপ্ত এই প্ল্যান্টটির ধারণ ক্ষমতা আরও ৩০০০ মেট্রিক টন বৃদ্ধির কাজ চলছে। এর পাশাপাশি নারায়নগঞ্জে ৫০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আরও একটি এলপিজি প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। দেশজুড়ে বিস্তৃত বিক্রয় ও সরবরাহ নেটওয়ার্ক এর মাধ্যমে দ্রুতবর্ধনশীল এলপিজি’র চাহিদা পূরণে এখন পুরোপুরি তৈরি বেক্সিমকো পেট্রোলিয়াম।

 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত