আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গা প্রত্যাবাসন : সমঝোতা স্মারক প্রকাশের দাবি ফখরুলের

রোহিঙ্গা প্রত্যাবাসন : সমঝোতা স্মারক প্রকাশের দাবি ফখরুলের

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে সই করা সই করা সমঝোতা স্মারক প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, মিয়ানমারে সেনাবাহিনীর বর্বরতা বন্ধ না করে এখনই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে তা হবে ‘নরকে ঠেলে দেওয়ার মতো’ব্যাপার।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

বৃহস্পতিবার নেপিডোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী একটি সমঝোতায় সই করেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে শুক্রবার ফখরুল এও বলেছেন, ‘সমঝোতার বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না। এটি এখনো জনসম্মুখে আনা হয়নি।’

তিনি আরো বলেছেন, ‘চুক্তির ফলে রোহিঙ্গারা ফিরে যেতে আস্থা পাবে কি না, তাদের নিরাপত্তা থাকবে কি না, গণহত্যার শিকার হবে কি না—এ বিষয়গুলো সম্পর্কে জানা দরকার। কিন্তু এখনো এগুলো সম্পর্কে কিছু জানানো হয়নি। এখনো মিয়ানমারের সেনাবাহিনী সেখানে নির্যাতন করছে। এখন যদি রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়, তাহলে সেটা নরকে ঠেলে দেওয়ার মতো ব্যাপার হবে।’

মির্জা ফখরুল গতকাল বৃহস্পতিবার সংসদে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয় যে গুম হচ্ছে এবং সরকার এই গুমের সঙ্গে জড়িত। এটাই প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে প্রতিপক্ষকে গুম করে ফেলা হচ্ছে।’

বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সরকার তাদের পছন্দের কিছু ব্যবসায়ীকে লুটপাটের সুযোগ করে দিতে আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত