আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি দখল করছে আ.লীগ নেতারা: ইন্ডিয়া টুডে

বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি দখল করছে আ.লীগ নেতারা: ইন্ডিয়া টুডে

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের বরাত দিয়ে শনিবার এ খবর দিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনে বলা হয়, এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা।

ভারতের ইন্ডিয়া টুডের অনলাইন প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাদা দাশগুপ্ত সংগঠনের পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন পিরোজপুরে। জেলার রাজারহাটে রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

এর উদ্বোধনী অনুষ্ঠানে রানা দাশগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, আইনজীবী চন্ডিচরণ পাল।

এতে রানা দাশগুপ্ত বলেন, বিভিন্ন এমপি ও মন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের সম্পদ দখলের সঙ্গে জড়িত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, এই অবস্থার থেকে মুক্তি পেতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই।

তার ভাষায়, আমরা ১৯৫৪ সালের আওয়ামী মুসলিম লীগ দেখতে চাই না। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ১৯৭১ সালের বাংলাদেশ দেখতে চাই। রাষ্ট্রের নাকের ডগায় ১৯৯১ সাল থেকে হিন্দুদের বিরুদ্ধে নিষ্পেষণ চলছে। সহিংসতার শিকার ব্যক্তিদের কেউই এসব ঘটনায় বিচারের আলো দেখতে পাননি।

হিন্দুদের স্বার্থ রক্ষায় বিচারপতি শাহাবুদ্দিন কমিশনের সুপারিশের বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। রানা

রানা দাশগুপ্ত বলেন, রংপুর জেলার ঠাকুরপাড়ার ঘটনায় জড়িত আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

উল্লেখ্য, সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে যে, ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে ১০ নভেম্বরে পোস্ট দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের এক যুবক। এতে ক্ষোভ দেখা দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশের হিন্দুদের কমপক্ষে ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করে।

রানা দাশগুপ্ত বলেন, শুধু রংপুরেই নয়, আওয়ামী লীগের নেতারা কক্সবাজারে বৌদ্ধমন্দিরে হামলার সঙ্গেও যুক্ত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু এলাকায় হামলার জন্যও তারা দায়ী। হামলাকারীরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী বললেও তারা তাদের হৃদয়ে তা ধারণ করে না। তাই যেসব নেতা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেন, তাদের ভূমি কেড়ে নেন তাদেরকে আর ভোট দেবে না হিন্দুরা। কারণ, আমরা নির্যাতিত হই, কোনো রাজননৈতিক নেতা বা পুলিশকে আমাদের পাশে পাই না।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত