আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চট্টগ্রামে মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু

চট্টগ্রামে মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু

চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের প্রাণহানি ঘটেছে। আহত রয়েছেন শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার দুপুরে নগরীর আসকার দীঘির পাড়ে অবস্থিত রিমা কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, চমেক হাসপাতালের জরুরি বিভাগে ১০ জনের মৃতদেহ আনা হয়েছে। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

নিহতরা হলেন ঝন্টু দাশ (৪৬), সুধির দে (৪৩), কৃঞ্চ প্রসাদ (৩৮), প্রদীপ তালুকদার (৪৬), লিটন দেব (৩৯),টিটো (৩৬), অলক ভৌমিক (৪৪), দীপঙ্কর (৪৬), রাহুল দাস (৩৪), ধনা শীল (৪৭)।

গত শুক্রবার ভোরে চট্টগ্রাম মহানগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে মারা যান চট্টগ্রামের বর্ষীয়ান নেতা মহিউদ্দিন চৌধুরী। ওইদিন বিকালে নগরীর লালদীঘি ময়দানে জানাজা শেষে চশমা হিলস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আজ সোমবার ছিল প্রয়াত এই নেতার কুলখানি। এ উপলক্ষে চশমা হিলের বাসভবনসহ নগরীর ১৪টি কমিউনিটি সেন্টারে পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় মেজবানি। এর মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ অমুসলিমদের জন্য নগরীর রিমা কমিউনিটি সেন্টারে মেজবানির আয়োজন করা হয়।

রিমা কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত খুলশি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, দুপুর একটা থেকে কমিউনিটি সেন্টারে মেজবান খেতে আসা লোকজনের ভিড় জমে। কার আগে কে খেতে ঢুকবেন তা নিয়ে হুড়াহুড়ি করতে গিয়ে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

আবদুর রহিম বলেন, কমিউনিটি সেন্টারটির প্রবেশ পথ সরু। প্রবেশ পথে হুড়োহুড়ি সামলাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। তবুও আগত লোকজনকে সরিয়ে নিতে-নিতে পদদলিত হয়ে ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু হয়। পরে আরও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবক অনুপ দাস জানান, কমিউনিটি ক্লিনিকটির বাইরে ছিল অনেক মানুষের ভিড়। আর সেখানে প্রবেশের পথটি ছিল ঢালু। ভেতরে প্রবেশের সময় পেছনের লোকদের চাপে ঢালু জায়গায় থাকা বেশ কয়েকজন পড়ে যান। তাদের ওপর দিয়েই পেছনের লোকজন হুড়মুড় করে ভেতরে ঢোকার চেষ্টা করে। ফলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহতদের বেশিরভাগই হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মাবলম্বী। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। আহত শতাধিক লোককে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত