আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

তুরস্কে ঈদ পালন করলেন অনন্ত জলিল

তুরস্কে  ঈদ পালন করলেন অনন্ত জলিল


আজ বৃহস্পতিবার মুসলমানদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। কিন্তু গতকাল বুধবার তুরস্কে সপরিবারে ঈদ উদযাপন করেছেন অভিনেতা-প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও বর্ষা।


বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে দর্শকদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেছেন অনন্ত জলিল। আর ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি।


এদিন তুরস্কে ঈদের নামাজ আদায় শেষ করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওতে অনন্ত জলিল বলেন, ‘আসসালামু ওয়ালাইকুম। ঈদ মোবারক। তার্কিতে আজ (বুধবার) ঈদ। আমরা পরিবার নিয়ে তার্কিতে আসছি। 

এখানকার মসজিদে ঈদের নামাজ আদায় করলাম। বাংলাদেশের চেয়ে আমাদের ঈদ একদিন আগেই হয়ে গেল। ইনশাআল্লাহ কালকে (বৃহস্পতিবার) আমাদের দেশে ঈদ উদযাপিত হবে। এজন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’



বর্তমানে অনন্ত জলিলের হাতে রয়েছে ‘নেত্রী দ্যা লিডার’ সিনেমা। সদ্য শুরু করেছেন ২১ কোটি বাজেটের মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’র শুটিং। এছাড়া প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের ‘অপারেশন চিতা’ উপন্যাস থেকে নির্মিত ‘চিতা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অনন্ত জলিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত