আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

৩০ বছর পর স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেল ভারতের সিনেমা

৩০ বছর পর স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেল ভারতের সিনেমা

সিনেমার গল্প, উপস্থাপনা, চরিত্র, পরিচালক, অভিনয়শিল্পীসহ নানা বৈচিত্র্য নিয়ে এবার হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা অফিশিয়াল মনোনয়নের তালিকা সে কথাই বলে। এবারের আয়োজনে ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা। এই আয়োজনে প্রথম উৎসবে জায়গা পেল সৌদি আরবের কোনো সিনেমা। 

ভারত থেকে মূল প্রতিযোগিতা শাখা ও আঁ সার্তে রিগা বিভাগে একটি করে সিনেমা মনোনয়ন পেয়েছে। কান উৎসবে যেখানে এবার নারী পরিচালকের সংখ্যা কমেছে, সেখানে একসঙ্গে ভারতের দুই নারী পরিচালক এখন ভারতের সিনেমা অঙ্গন ছাড়িয়ে বিশ্ব সিনেমা দুনিয়ায় আলোচনায় রয়েছেন। এ ছাড়া ভারত থেকে একসঙ্গে শুধু দুজন নারী পরিচালকের মনোনয়নের খবর আগে শোনা যায়নি।



ইন্ডিয়া ডটকমের অনলাইনে বলা হয়, এবারের কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আয়োজনে ৩০ বছর পর ভারতের সিনেমা স্বর্ণপাম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। সিনেমাটির নাম ‘অল উই ইমাজিন আস লাইট’। এটি পরিচালনা করেছেন পায়েল কাপাডিয়া। জানা যায়, সর্বশেষ ভারত থেকে ‘সোয়াহাম’ সিনেমাটি স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।

মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই এগিয়েছে ‘অল উই ইমাজিন আস লাইট’ সিনেমাটির গল্প। তাদের মধ্যে একজন হঠাৎ স্বামীর কাছ থেকে একটা বিশেষ উপহার পায়। বদলে যেতে থাকে এই নার্সের জীবন। এ ছাড়া আঁ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পেয়েছে সান্দিয়া সুরির সিনেমা ‘সানটোস’।


এদিকে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে সিনেমা ‘নোরা’। এটি পরিচালনা করেছেন তৌসিফ আলজায়েদি। সিনেমাটিতে উঠে এসেছে নব্বইয়ের দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র। ভ্যারাইটিতে বলা হয়েছে, নব্বই দশকের রক্ষণশীল এক সমাজের গল্প সিনেমায় উঠে এসেছে, যখন শিল্প ও চিত্রকর্ম নিষেধ ছিল। সেই সময়ের একটি মেয়ের সংগ্রাম এ সিনেমায় তুলে ধরা হয়েছে। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি।


সংবাদ সম্মেলনে উৎসব পরিচালক থিঁয়েরি ফ্রেমো মনোনয়নের তালিকা প্রকাশ করেন। গতকাল মূল শাখায় ২৮টি সিনেমার নাম ঘোষণা করা হয়। আঁ সার্তে রিগা বিভাগে ১৫টি, মিডনাইট স্ক্রিনিং বিভাগের ৪টি, আউট অব কমপিটিশন বিভাগের ৩টি ও কানস প্রিমিয়ার শাখার ৬টি সিনেমার মনোনয়ন ঘোষণা করা হয়। এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব। পর্যায়ক্রমে উৎসব শুরু হওয়ার আগে আরও সিনেমার নাম যোগ হবে বলে জানালেন উৎসব পরিচালক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত