আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বাবা সিদ্দিক হত্যাকাণ্ডের পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতে সালমান খানের নাম

বাবা সিদ্দিক হত্যাকাণ্ডের পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতে সালমান খানের নাম

ছবিঃ এলএবাংলাটাইমস

ভারতের মুম্বাইয়ে রাজনীতিক বাবা সিদ্দিককে হত্যার দায় স্বীকার করেছে দেশটির কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং-সংশ্লিষ্ট এক ব্যক্তি। শুধু তা-ই নয়, বলিউড তারকা সালমান খানের নাম উল্লেখ করে হুমকিও দিয়েছেন তিনি। হুমকি দেওয়া হয়েছে ভারতের আরেক শীর্ষ অপরাধী দাউদ ইব্রাহিম-সংশ্লিষ্টদেরও।

গতকাল শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গুলি করে হত্যা করা হয় মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও বিধায়ক বাবা সিদ্দিককে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজন জিজ্ঞাসাবাদে নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছেন। পুলিশেরও ভাষ্য, হত্যাকাণ্ডের পেছনে এই গ্যাংয়ের হাত রয়েছে।

বাবা সিদ্দিক হত্যার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসাজশ থাকার বিষয়টি জোরদার হয় আজ রোববার ফেসবুকে ‘শিবু লোনকর’ নামের একটি অ্যাকাউন্টে পোস্টের পর। এই অ্যাকাউন্টটি বিষ্ণোই গ্যাং-সংশ্লিষ্ট শুভাম রামেশ্বর লোনকরের বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

ফেসবুক পোস্টে লোনকর দাবি করেন, বাবা সিদ্দিকের সঙ্গে সন্ত্রাসী দাউদ ইব্রাহিম ও অভিনেতা সালমান খানের সংশ্লিষ্টতা ছিল। এ কারণে তাঁকে হত্যা করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের পেছনে আরেকটি কারণ অনুজ থাপানের মৃত্যু। সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে পুলিশ হেফাজতে থাপানের মৃত্যু হয়।

ফেসবুকে শিবু লোনকর বলেন, ‘যাঁরা দাউদ ইব্রাহিম ও সালমান খানকে সহায়তা করবেন, তাঁরা ছাড়া অন্য কারও সঙ্গে আমাদের শত্রুতা নেই। এই দুজনকে যাঁরা সহায়তা করবেন, তাঁরা নিজেদের হিসাব-নিকাশ শেষ করে নেবেন।’ পুলিশ জানিয়েছে, ফেসবুকে এই পোস্টের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।

বাবা সিদ্দিক সালমান খানের ঘনিষ্ঠ ছিলেন। ২০১৩ সালে এক ‘ইফতার পার্টিতে’ বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে সালমানের দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়েছিলেন তিনি। গতকাল গুলি লাগার পর বাবা সিদ্দিক যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে গিয়েছিলেন সালমান। এমনকি আজ বাবা সিদ্দিকের বাসায় যান তিনি।

সালমান খানকে নিয়ে বিষ্ণোই গ্যাংয়ের মাথাব্যথা বেশ পুরোনো। ২০১৮ সালে মুম্বাইয়ে সালমানের বাসায় হানা দেন সাম্পাথ নাথ নামে বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য। তিনি দাবি করেন, কালো হরিণ শিকারের কারণে সালমানকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর ওপর। বিরল প্রজাতির এই হরিণকে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ অত্যন্ত পবিত্র বলে মনে করেন।

সালমান খানকে সরাসরি হত্যার হুমকিও দিয়েছিলেন বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোই। ভারতের যোধপুরে আদালতে এক শুনানি চলাকালে তিনি বলেছিলেন, ‘সালমান খানকে এই যোধপুরেই হত্যা করা হবে। তারপর তিনি আমাদের সত্যিকারের পরিচয় জানতে পারবেন।’

এরপর ২০২৩ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের বাসার বাইরে গুলি চালানো হয়। এই এলাকাতেই গতকাল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাবা সিদ্দিক। সালমানের বাসার বাইরে গুলির পর সে সময় পুলিশ জানিয়েছিল, এ কাজের জন্য দুজনকে ভাড়া করেছিল বিষ্ণোই গ্যাং।

শেয়ার করুন

পাঠকের মতামত