আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

এখন ভালো আছেন সৃজিত, জানালেন চিকিৎসকরা

এখন ভালো আছেন সৃজিত, জানালেন চিকিৎসকরা

শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। শ্বাসকষ্টের সঙ্গে মাথা ঘোরানোর সমস্যাও ছিল তার। 

শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে নানা রকম পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আশ্বস্ত করেছেন, এখন ভালো আছেন সৃজিত। পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ ইত্যাদি নির্ধারিত মাত্রার মধ্যেই রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
 
সম্ভবত, ‘প্যানিক অ্যাটাক’-এর কারণের আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখনো পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। তবে ঠিক কত দিন তাকে হাসপাতালে থাকতে হবে, তা এখনো জানা যায়নি।

সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত ছবি ‘কিলবিল সোসাইটি’। পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত এই ছবি চুটিয়ে চলছে প্রেক্ষাগৃহে। ছবিমুক্তির পর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকের প্রতিক্রিয়া দেখতে পৌঁছে গিয়েছিলেন সৃজিতও। একদিকে এই ছবির প্রচারণা, অন্যদিকে পরবর্তী ছবি নিয়েও রয়েছে তার ব্যস্ততা।


জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মাঝে আচমকাই শরীর খারাপ। নির্মাতার অসুস্থতার খবরে, দুশ্চিন্তার ভাঁজ প্রায় টলিউডের সকলেরই কপালে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত