আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

ধর্ষণের প্রতিবাদে আবারও উত্তপ্ত পশ্চিমবঙ্গ। সম্প্রতি কসবা ল কলেজের ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সব শ্রেনিপ্রেশার মানুষ। এইবার সেই ধর্ষণকাণ্ডে মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। একের পর এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এবার ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা।

সোহম জানান, ‘এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দলমত নির্বিশেষে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। দোষীকে তালিবানি কায়দায় সবার সামনে শাস্তি দেওয়া উচিত।’ 

এদিকে ধর্ষকদের হাত থেকে বাঁচতে নারীদের মার্শাল আর্টে প্রশিক্ষণের পরামর্শ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

তিনি আরও বলেন, ‘নারী নির্যাতনের সমস্ত ঘটনাই কষ্ট দেয়। এই ঘটনাটি সম্পর্কে এখনও পর্যন্ত খুবই অল্প জানি। তবে প্রত্যেক নারীকে সেলফ ডিফেন্স হিসেবে গড়ে তুলতে হবে। নিজের রক্ষা নিজে করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
প্রয়োজনে আমার মেয়েকেও মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে হবে।’ 
ধর্ষণের ঘটনা মুখ খুলেছেন অভিনেত্রী সুদেষ্ণা রায়ও। তিনি জানান, ‘শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখের এবং হতাশাজনক। কিন্তু পুলিশ দ্রুতই অপরাধীদের ধরেছে সেটা এক দিক থেকে আশার আলো দেখায়। অপরাধীর যেন যোগ্য শাস্তি হয়।

গতবছরের আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন টলিউড তারকারা। এবার কসবা ল কলেজের ধর্ষণের ঘটনায় প্রতিবাদে আবারও সরব হচ্ছেন অনেক তারকা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত