আপডেট :

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

মালয়েশিয়ার আকাশে অদ্ভুত পরীর আবির্ভাব: রহস্যের জালে ঘেরা গল্প

মালয়েশিয়ার আকাশে অদ্ভুত পরীর আবির্ভাব: রহস্যের জালে ঘেরা গল্প

বেশ কয়েকদিন ধরেই মালয়শিয়ায় আছেন চিত্রনায়িকা পরীমণি। উইজার্ড শোবিজের আয়োজনে উড়াল দেন মালয়েশিয়ায়; তার সঙ্গে রয়েছেন একমাত্র ছেলে পদ্ম। মালয়েশিয়া যাওয়ার আগে সামাজিক মাধ্যমে ভক্তদের তা জানিয়েছিলেন পরী।

এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল জার্নির বিভিন্ন মুহূর্ত প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন।

এর পর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বেশ কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। এইবার এই চিত্রনায়িকাকে দেখা গেল এক আকাশচুম্বী ভবনের সামনে! রোববার রাতে ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইননারে ধরা দিয়েছেন নায়িকা। সেখানে যেন ধরা পড়েছে এক অন্যরকম এক পরী। আর তা দেখেই পোস্টের মন্তব্যঘরে রীতিমতো বয়ে যায় ভক্ত-অনুরাগীদের প্রতিক্রিয়া-মন্তব্যের ঝড়।

কতটা ঝড় তুলেছেন নায়িকা, তা সেই পোস্ট দেখেই অনুমেয়। কারণ, সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। মাত্র ১৫ ঘণ্টায় প্রতিক্রিয়া পড়েছে ৭৬ হাজারের বেশি, মন্তব্য ৯ হাজারেরও বেশি। মন্তব্যঘরে তার অনুরাগীরা প্রশংসা, ভালোবাসায় ভরিয়ে দেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত