আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

তৃতীয় বিয়ের গুঞ্জনে আমির খান, গৌরীকে নিয়ে কী বললেন?

তৃতীয় বিয়ের গুঞ্জনে আমির খান, গৌরীকে নিয়ে কী বললেন?

দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আবার প্রেমে পড়েন আমির খান। বছরের শুরুতে ৬০তম জন্মদিনে নতুন বান্ধবী গৌরীকে পরিচয় করিয়ে দেন তিনি। সম্প্রতি গৌরীকে বিয়ের পরিকল্পনা সম্পর্কেও কথা বলেছেন আমির।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার সম্পর্কের গভীরতা এবং প্রেমিকাকে বিয়ের বিষয়ে কথা বলেছেন আমির। গৌরীর সঙ্গে বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘গৌরী এবং আমি একে অপরের প্রতি সত্যিই সিরিয়াস। সেই সঙ্গে আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ জায়গায় আছি। বলা চলে আমরা পার্টনার। আমরা একসঙ্গে আছি। বিয়ে এমন একটি জিনিস, মানে, আমি মনে মনে ইতিমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে আমরা এটিকে আনুষ্ঠানিক রূপ দেব কি না, সেটা আমি সিদ্ধান্ত নেব।’

গেলে মার্চ মাসে আমির জানিয়েছেন, তিনি এবং গৌরী ২৫ বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সময়ে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এরপর কোনও যোগাযোগ ছিল না। তারা ১৮ মাস আগে তারা ফের ডেটিং শুরু করেন।

 

গৌরী বেঙ্গালুরু মেয়ে। বয়স ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্যদিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা।

১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সন্তান জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তারা আলাদা হয়ে যান।

আমির খানকে সম্প্রতি ‘সিতারে জামিন পার’ ছবিতে দেখা গেছে। এখানে তিনি বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া পরবর্তীতে রজনীকান্তের ‘কুলি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। ছবিটির ১৪ আগস্ট হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে।

শেয়ার করুন

পাঠকের মতামত