আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জর্ডান উপত্যকা ইসরায়েলভুক্ত ঘোষণার নিন্দা আরব দেশগুলোর

জর্ডান উপত্যকা ইসরায়েলভুক্ত ঘোষণার নিন্দা আরব দেশগুলোর

ফিলিস্তিনের পশ্চিম তীরের অধিকৃত জর্ডান উপত্যকা ও ডেড সি’র উত্তরাংশ ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনার নিন্দা জানিয়েছে আরব দেশগুলো।

এক বিবৃতিতে আরব লীগ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই পরিকল্পনাকে ‘বিপজ্জনক সম্প্রসারণ’ যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করতে পারে এবং শান্তির ভিত্তিকে আঘাত হানবে বলে মন্তব্য করেছে।

মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আশদোদে এক নির্বাচনী প্রচার সমাবেশে নেতানিয়াহু জানান, তিনি পুনর্নির্বাচিত হলে জর্ডান উপত্যকা ও ডেড সি-র উত্তরাংশে ইসরায়েলি সার্বভৌমত্ব কায়েম করা হবে।

নেতানিয়াহু বলেন, ‘আজ আমি আমার পরিকল্পনা ঘোষণা করছি, নতুন সরকার গঠিত হওয়ার পর, জর্ডান উপত্যকা ও ডেড সি-র উত্তরাংশে ইসরায়েলি সার্বভৌমত্ব কায়েম করতে চাই।’

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর, গাজা ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল । ১৯৮০ সালে পূর্ব জেরুজালেম ও ১৯৮১ সালে গোলান মালভূমি নিজেদের অন্তর্ভুক্ত করে নেয় ইসরায়েল। তবে পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকে তেল আবিব।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা হান্নান আশরাউই বলেছেন, ‘এটি ফিলিস্তিনি জনগণের অধিকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যা আন্তর্জাতিক আইনভিত্তিক আদেশের প্রাথমিক ভিত্তি।’

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি এই পরিকল্পনাকে ‘গুরুতর আগ্রাসন’ উল্লেখ করে বলেছেন, এটি পুরো অঞ্চলকে সহিংসতার দিকে ঠেলে দিতে পারে।’

সৌদি আরবও নেতানিয়াহুর এই ঘোষণাকে ‘গুরুতর আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছে। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক তলব করেছে রিয়াদ।

শেয়ার করুন

পাঠকের মতামত