আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২৬ হাজার ৯৭

যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২৬ হাজার ৯৭

মহামারি করোনাভাইরাসে যুক্তরাজ্যে একদিনে ৪ হাজার ৪১৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। অবশ্য এতো মৃত্যু রেকর্ড করার পেছনেও কারণ রয়েছে। যুক্তরাজ্যই প্রথম হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক ও বাসায় মারা যাওয়া সকল মৃত্যুর হিসাব নথিভূক্ত করে তালিকা প্রকাশ করছে। এই তালিকায় ২ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত যারা মারা গেছেন তাদের অন্তভূক্ত করা হয়েছে। সে কারণে মৃতের সংখ্যা বেড়েছে।

৪ হাজার ৪১৯ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৯৭। যা ইউরোপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। যুক্তরাজ্য যেভাবে মৃতের সংখ্যা তালিকাভুক্ত করতে শুরু করেছে তাতে শিগগিরই হয়তো তারা মোট মৃতের দিক দিয়ে ইউপোরের অন্যান্য দেশগুলোকে ছাড়িয়ে শীর্ষে চলে যাবে।

জনস্বাস্থ্য ইংল্যান্ডের (পিএইচই) এর দেওয়া তথ্য অনুযায়ী ৪ হাজার ৪১৯ মৃতের মধ্যে হাসপাতালে ৩০ শতাংশ মারা গেছে। বাকি ৭০ শতাংশ বাসা ও অন্যান্য স্থানের। অর্থাৎ ৩ হাজার ৮১১ জন মৃতের সংখ্যা সংযুক্ত হয়েছে ইংল্যান্ডের মোট মৃতের তালিকায়।

ডাউনিং স্ট্রিটে দৈনন্দিন ব্রিফিংয়ে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ‘আজ পর্যন্ত যুক্তরাজ্যের ৮ লাখ ১৮ হাজার ৫৩৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকালই করা হয়েছে ৫২ হাজার ৪২৯ জনের করোনা পরীক্ষা। তার মধ্যে ১ লাখ ৬৫ হাজার করোনা আক্রান্ত ধরা পড়েছে। গতকাল করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৬ জন।’

‘নতুন পদ্ধতিতে আমরা মৃতের সংখ্যা গণণা করতে শুরু করেছি। তাতে গতকাল ৩ হাজার ৮১১ জন অতিরিক্ত মৃতের তথ্য পেয়েছি। সে কারণে আজ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪১৯ জন। তবে একটা তথ্য দিতে চাই, অতিরিক্ত মৃতের যে সংখ্যাটা সংযুক্ত করা হয়েছে তারা ২ মার্চ থেকে ২৮ এপ্রিলের মধ্যে মারা গেছেন। হঠাৎ করে কিন্তু মৃতের সংখ্যা বাড়েনি।’ যোগ করেন তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত