আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনা প্রতিরোধে ব্যবহৃত হচ্ছে মুরগির বিষ্ঠা

করোনা প্রতিরোধে ব্যবহৃত হচ্ছে মুরগির বিষ্ঠা

সুইডেনের একটি শহরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মুরগির বিষ্ঠা ব্যবহার করা হচ্ছে। ডাইনি তাড়ানোর উৎসব ওয়ালপারগিস নাইট উদযাপন উপলক্ষে লান্ড শহরের কেন্দ্রীয় পার্কে বৃহস্পতিবার বিষ্ঠা ছিটানো হয়।

কালো থেকে উজ্জলতায় ফেরা, কনকনে শীতকাল থেকে বসন্ত ও গ্রীষ্মের দিনগুলো ফিরে আসার আনন্দ উদযাপন করা হয় এই দিনে। দিনটিতে দেশজুড়ে বনভোজন, হৈ হুল্লোড় ও অগ্নিউৎসবের আয়োজন করা হয়।

নগরীর মেয়র ফিলিপ স্যান্ডবার্গ বলেন, ‘এই পার্কে সাধারণত ৩০ হাজার লোক জমায়েত হয়। তবে কোভিড-১৯ এর সময়ে এটা অচিন্তনীয়। আমরা লান্ডকে করোনা সংক্রমণের কেন্দ্র বানাতে চাই না।’

করোনার সংক্রমণ প্রতিরোধে বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় নমনীয় পদক্ষেপ নিয়েছে সুইডেন। লকডাউনের পরিবর্তে এখানে নাগরিকদের সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই নীতির আলোকেই চলতি বছর কর্তৃপক্ষ ওয়ালপারগিস নাইটে সমবেত না হওয়ার আহ্বান জানিয়েছে। তবে উৎসব নিষিদ্ধ করা হয়নি।

কর্তৃপক্ষের আশঙ্কা, তরুণরা, বিশেষ করে শিক্ষার্থীরা এরপরও ওয়ালপারগিস নাইট উদযাপন করতে পার্কে পিকনিক ও পানোৎসব করবে।

স্যান্ডবার্গ বলেন, ‘লান্ড ও সুইডেনের অন্যান্য অঞ্চলের অধিকাংশ শিক্ষার্থী সুপারিশগুলোকে শ্রদ্ধা করে...তবে ক্ষুদ্র সংখ্যক মানুষ এরপরও পার্কে যাচ্ছে, যা বড়ধরনের ঝুঁকি হতে পারে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত