আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মক্কায় তৈরি হচ্ছে ভ্রাম্যমাণ করোনা হাসপাতাল

মক্কায় তৈরি হচ্ছে ভ্রাম্যমাণ করোনা হাসপাতাল

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সৌদি আরবেও। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদিতেই করোনা আক্রান্তের সংখ্যা ও প্রাণহানি বেশি। রোজ হাজার হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছেন।

রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে এখন আর বেড সংকুলান হচ্ছে না। তাই মক্কার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দুই কিলোমিটার দূরে কুদাই নামক স্থানে ১০০ শয্যার একটি ভ্রাম্যমাণ হাসপাতাল তৈরির কাজ সম্পন্ন করতে যাচ্ছে সরকার।

মক্কার স্বাস্থ্য বিষয়ক অধিদফতরের প্রধান ওয়ায়েল বিন হামজা সম্প্রতি ওই স্থান পরিদর্শন করেছেন। বলেছেন, করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিতকল্পে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রম চালু আছে। এই হাসপাতাল তারই ধারাবাহিকতার অংশবিশেষ। এতে ভেন্টিলেটরসহ চিকিৎসার যাবতীয় সরঞ্জাম ও লোকবল থাকবে। প্রয়োজনে আমরা এ রকম আরও হাসপাতাল তৈরি করব।

করোনার প্রকোপ থেকে রেহাই পেতে লকডাউনের পরও আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে সৌদিতে। এর মধ্যে পবিত্র মক্কা, মদিনা, রিয়াদ ও জেদ্দার মত ঘনবসতিপূর্ণ এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

করোনার প্রাণহানি ও আক্রান্তদের পরিসংস্থান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদিতে ১ হাজার ৩৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন মোট ৫জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬২ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৩ হাজার ১৬৩ জন।

জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন। বৈধ-অবৈধ সব নাগরিকের জন্য করোনার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে দেশটির সরকার।

করোনাভাইরাস এরইমধ্যে বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।প্রাণহানি ২ লাখ ৩৪ হাজার অতিক্রম করেছে। আর আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮ হাজারের বেশি।

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮ টায় করোনায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১০৫ জন । এছাড়া, ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৮ হাজার ২৮৩ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৮১ হাজার ৭৬৪ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৯৪৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ ৩৯ হাজার ১৫৮ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত