আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ঐকমত্যের সরকার গঠনে চেষ্টা শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রীর

ঐকমত্যের সরকার গঠনে চেষ্টা শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রীর

শ্রীলংকার নয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির একজন সিনিয়র বিরোধী নেতা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অস্বীকার করায় চরম অর্থনৈতিক অচলাবস্থা নিরসনে একটি ঐকমত্যের সরকার গঠন করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।

বিক্রমাসিংহে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একটি স্বাধীন জাতি হিসেবে তার ইতিহাসের সবচেয়ে চরম অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য কয়েক মাসের বিদ্যূৎ, জ্বালনি ও খাদ্য সংকট এবং বিক্ষুদ্ধ জনগণের ক্ষোভকে জ্বালিয়েছে।

৭৩ বছর বয়সী বিক্রমাসিংহে জোর দিয়ে বলেছিলেন সরকার চালানোর জন্য তার যথেষ্ট সমর্থন রয়েছে এবং তার সরকারে যোগ দেয়ার জন্য বেশ কয়েকটি সম্ভাব্য মিত্রদের সঙ্গে যোগাযোগ করেছেন।

তবে সম্মুখ সারির বিরোধী আইনপ্রণেতা হার্শা ডি সিলভা প্রকাশ্যে দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন প্রয়োজনে সরকারের পদত্যাগের জন্য চাপ দেবেন।

ডি সিলভা বলেছেন, তিনি প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার জন্য ‘জনগণের সংগ্রামে’ যোগ দিচ্ছেন এবং এমন কোনো রাজনৈতিক মীমাংসাকে সমর্থন দেবেন না, যা প্রধানমন্ত্রীকে তার পদে বহাল রাখে।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘লোকেরা রাজনৈতিক খেলা এবং চুক্তির জন্য জিঞ্জাসা করছে না, তারা একটি নতুন সরকার ব্যবস্থা চায় যা তাদের ভবিষ্যতকে সুরক্ষিত করবে।’

তিনি সামাগি জনা বালাওয়েগায়া (এসজেবি) দলের একজন সদস্য যেটি রাজাপাকসের পদত্যাগ ছাড়াই ঐক্যের সরকারকে সমর্থন করবে কি না, তা নিয়ে বিভক্ত হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত