বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা
মস্কোর হামলায় জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে; পুতিন
রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, এ হামলার পেছনে যারাই রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে।
শুক্রবার (২২ মার্চ) রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তখন সেখানে একটি কনসার্ট চলছিল।
শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন জানিয়েছেন, হামলাকারীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলশ্রুতিতে সেদিকে নিরাপত্তা জোরদার করা হয়।
তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে তারা জানতে পেরেছেন হামলাকারীদের সীমান্ত পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল।
রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, সব হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। এই হামলার সঙ্গে জড়িত ছিল চার বন্দুকধারী।
ভয়াবহ এ হামলাকে ‘বর্বর ও সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, “আমাদের শত্রুরা আমাদের বিভক্ত করতে পারবে না।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন