আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আম্বানি পুত্রের বিয়েতে নিক-প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের

আম্বানি পুত্রের বিয়েতে নিক-প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি পুত্রের বিয়েতে যোগ দিতে স্বামী নিক জোনাসকে নিয়ে অনুষ্ঠানের একদিন আগেই মুম্বাই পৌঁছে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু বিয়ের পরদিনই ভারত ছাড়েন নিক-প্রিয়াঙ্কা। 


ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার বিয়ের আসরে নিক-প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। কিন্তু সেই সুদূর মার্কিন মুলুক থেকে বিয়ের জন্য উড়ে এসেও ঠিকমতো খেতেই পারলেন না তিনি। 

 
অনন্ত-রাধিকার বিয়েতে প্রায় নানা প্রদেশের ২৫০০ পদ ছিল। সেই তালিকায় বারাণসির স্ট্রিট ফুডে নানা চাট ভাণ্ডারের পাশাপাশি রকমারি পরোটা, কুলচা, নারকেলের শত পদও ছিল। এদিকে স্পাইসি চাট প্রিয়াঙ্কার ভীষণ প্রিয়। 

 
কিন্তু এদিন চাট ভান্ডারের মুখোমুখিই হতে পারলেন না অভিনেত্রী। এতো প্রিয়সব খাবার মিস করার কথাও নিজেই জানিয়েছেন ‘দেশি গার্ল’।

 
দেশ ছাড়ার পর স্যোশাল মিডিয়ায় অনন্ত-রাধিকার জন্য বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন,‘বরযাত্রীদের সঙ্গে চাট এবং নাচ মিস্ করলাম। আমার পরিচিত দু’জন সুন্দর মানুষের উদ্‌যাপনে কী সুন্দর একটা রাত কাটল।’


অনন্ত-রাধিকার বিয়ের দিন মুম্বাইয়ের রেড কার্পেটে প্রিয়াঙ্কা ও নিক দুজনেই হাজির ছিলেন গ্ল্যামারাস লুক নিয়ে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে তুমুল আনন্দে নেচেছেন তারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত