আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প

প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসাবে স্বীকৃতি দিয়েছে।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে টাইম ম্যাগাজিন ট্রাম্পকে নির্বাচিত করার ঘোষণা দেয়।

 

ডোনাল্ড ট্রাম্প একবার প্রকাশ্যে বলেছিলেন, টাইম ম্যাগাজিন কখনই তাকে 'পারসন অফ দ্য ইয়ার' দেবে না। তবে এর মধ্যে দুইবার তাকে এই সম্মান দেওয়া হলো।

55ডোনাল্ড ট্রাম্পকে ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসাবে স্বীকৃতি দিয়েছে টাইম ম্যাগাজিন। ছবি: সংগৃহীত

 

টাইম ম্যাগাজিন বলছে, ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া 'ভালো হোক বা মন্দ হোক', বৈশ্বিক বিষয়গুলোতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী ব্যক্তি হিসেবে তাকে বিবেচনা করা হয়।

ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন উদযাপনের জন্য ট্রাম্প নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী ঘণ্টা বাজাবেন বলে একটি সূত্র সিএনএনকে জানিয়েছে। গত মাসে ম্যাগাজিনটি এক সাক্ষাৎকারও দিয়েছিলেন ট্রাম্প।

টাইমের এডিটর ইন চিফ স্যাম জ্যাকবস জ্যাকবস বলেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি ২০২৪ সালে সংবাদে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন। এই ব্যক্তি এমন একজন যিনি ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন, যিনি আমেরিকান প্রেসিডেন্সিকে নতুন রূপ দিয়েছেন। যিনি আমেরিকান রাজনীতিকে নতুন করে সাজাচ্ছেন। ওভাল অফিসে যিনি যাচ্ছেন তিনিই সংবাদের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালেও প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দিয়েছিল টাইম।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত