আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শেহবাজ শরিফের প্রস্তাবে রাজি হয়েছেন ইমরান খান

শেহবাজ শরিফের প্রস্তাবে রাজি হয়েছেন ইমরান খান

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন। আজ বৃহস্পতিবার জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

সম্প্রতি আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রস্তাব দেন। সূত্রের বরাতে জিও নিউজ বলছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলি খানকে আলোচনার জন্য অনুমতি দিয়েছেন ইমরান। গত সোমবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন গোহর আলি। 

ইমরান খান বলেন, এসব আলোচনায় টেলিভিশন, ক্যামেরার কোনও উপস্থিতি থাকবে না এবং আলোচনা ফলপ্রসূ হতে হবে।  

পিটিআই-এর অভ্যন্তরীণ সূত্রগুলোর পক্ষ থেকে বলা হয়, দল এখন আনুষ্ঠানিকভাবে সংলাপ এগিয়ে নিতে সরকারের সঙ্গে যোগাযোগ করবে।

পিটিআই জানায়, অতীতে আলোচনার প্রচেষ্টা মিডিয়ার নজরদারিতে ব্যর্থ হয়েছিল। তাই এবার আরও বিচক্ষণ এবং মনোযোগী পদ্ধতির পক্ষে তারা পরামর্শ দিচ্ছে।

দ্য নিউজকে গোহর বলেন, তিনি শেহবাজ খানের প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন। তবে ইমরান খানে তাকে কী নির্দেশনা দিয়েছেন- সেই সম্পর্কে বিস্তারিত তিনি কিছু জানাননি। 

পিটিআই'র চেয়ারম্যান বলেছেন, আমাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা আমি প্রকাশ করতে পারছি না। 

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় পরিষদে শেহবাজ শরিফ এক বক্তৃতায় পিটিআই'কে জাতীয় আলোচনার জন্য আমন্ত্রণ জানান। এরপরেই ইমরানের পক্ষ থেকে এমন ইতিবাচক সাড়া আসলো।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত