আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

হাঁটু গেড়ে ইতালির প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী রামা

হাঁটু গেড়ে ইতালির প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী রামা

প্রেমিক প্রেমিকাকে নানাভাবে অভ্যর্থনা জানায় । কিন্তু ইদানীং হাঁটু গেড়ে প্রেমিকাকে ফুল দিয়ে কিংবা বিয়ের প্রস্তাব দেওয়ার প্রচলন খুব বেশি । তবে কোনো সরকার প্রধান আরেক সরকার প্রধানদের এভাবে অভ্যর্থনা জানানোর প্রচলন নেই বললেই চলে । কিন্তু এইবার সেই দৃশ্যই দেখালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।

হাঁটু গেড়ে বসে গত শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী রামা । এই অভ্যর্থনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

আসলে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিটে আসেন মেলোনি। রেড কার্পেটের উপর দিয়ে যখন হেঁটে আসছিলেন, সেই সময় হাঁটু গেড়ে বসে ইতালির প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আলবানিয়ার প্রধানমন্ত্রী। তাতে হয়তো কিছুটা লজ্জাই পান মেলোনি। রামাকে উদ্দেশ করে কিছু বলতে থাকেন। 

তারপর হেঁটে গিয়ে আলিঙ্গন করেন আলবানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে । রামা মেলোনিকে ইতালির ‘বোন' হিসেবেও উল্লেখ করেন। তবে শুধু মেলোনিকে এরকমভাবে স্বাগত জানাননি আলবানিয়ার প্রধানমন্ত্রী, সম্মেলনে যোগ দেওয়া ৪০ জনের বেশি নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান । 

—উইও নিউজ ও দ্য হিন্দুস্তান টাইমস

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত