আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

গাজায় ইন্দোনেশিয়ার হাসপাতাল বন্ধ, কেউ চলাচল করলেই গুলি

গাজায় ইন্দোনেশিয়ার হাসপাতাল বন্ধ, কেউ চলাচল করলেই গুলি

ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের  চিকিৎসা সেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

টেলিগ্রামে এক বার্তায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র হামলা ও অবরোধের কারণে হাসপাতালটি সেবা দিতে পারছে না। 

ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল-সুলতান বলেন, ‘হাসপাতালটি বর্তমানে ইসরায়েলি বাহিনীর অবরোধের মধ্যে রয়েছে এবং কেউ নড়াচড়া করলেই গুলি করা হচ্ছে। এমনকি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটও গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে তিনি বলেন, হাসপাতাল আর কোনো সেবা দিতে পারছে না। 

অবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান হাসপাতালের পরিচালক। 

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, এর আগে বেইত হানুন হাসপাতাল ও কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংস করে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। এবার ইন্দোনেশিয়ান হাসপাতাল অবরোধের মাধ্যমে উত্তর গাজার সবগুলো হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিল আইডিএফ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত