আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইসরায়েলের হা ম লা য় ইরানে ৮৬ জনের মৃ ত্যু, আ হ ত ৩৪১

ইসরায়েলের হা ম লা য় ইরানে ৮৬ জনের মৃ ত্যু, আ হ ত ৩৪১

ইরানের মাটিতে শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েলের বড় আকারের আক্রমণে সবশেষ ৮৬ জন নিহতের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হামলায় ৩৪১ জন আহত হয়েছে।


​​​​​​​ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী তেহরানেই ৭৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৩২৯ জন আহত হয়েছেন।


পৃথকভাবে উত্তর-পশ্চিম ইরানের তাবরিজকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে ইসরায়েল প্রায় ২০০ বিমান নিয়ে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 'সামরিক অভিযান' যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে।

ইরানও 'কঠোর শাস্তির' প্রতিশ্রুতি দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, তিনি ইরানকে 'একের পর এক সুযোগ' দিয়েছেন এবং 'অনেক দেরি হওয়ার আগে' এখনই চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

এই উত্তেজনা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি করেছে, যা ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছিল। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে আনাদোলু জানিয়েছে, আগামী রোববার নির্ধারিত ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা এখন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত