আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

লস এঞ্জেলেসে বাস লেন দখল করা গাড়ির জন্য প্রায় $৩০০ ডলারের জরিমানা

লস এঞ্জেলেসে বাস লেন দখল করা গাড়ির জন্য প্রায় $৩০০ ডলারের জরিমানা

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন (LADOT) এবং মেট্রো যৌথভাবে বাস-শুধু লেনগুলিতে পার্ক করা যানবাহনের জন্য প্রায় $৩০০ ডলারের জরিমানা প্রদান শুরু করতে যাচ্ছে। আগামীকাল থেকে এই নিয়ম কার্যকর হবে।

গত বছর, লা ব্রেয়া অ্যাভিনিউতে চলাচলকারী বাস লাইন ২১২ এবং উইলশায়ার বুলেভার্ডে চলাচলকারী বাস লাইন ৭২০-এ এই নতুন উদ্যোগটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।

ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, বাস লেনে পার্ক করা যানবাহনের চালকদের সতর্কতামূলক নোটিশ পাঠানো হয়েছিল, যেখানে জানানো হয়েছিল যে ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘনের জন্য $২৯৩ জরিমানা করা হবে।

এই নতুন পার্কিং আইন প্রয়োগের মূল লক্ষ্য হলো যাত্রীদের জন্য মেট্রো বাস পরিষেবাকে আরও সময়নিষ্ঠ ও দ্রুতগামী করা। LADOT ও মেট্রোর মতে, একটি বাস লেনে একটি গাড়ি পার্ক করা হলে তা কয়েক ডজন থেকে শত শত বাসযাত্রীর বিলম্বের কারণ হতে পারে।

লস এঞ্জেলেস কাউন্টি বোর্ডের সুপারভাইজার ও মেট্রো বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ার জেনিস হান বলেন, “এই আইন শুধু জরিমানা আরোপের জন্য নয়, বরং আমাদের বাসযাত্রীদের সময়মতো তাদের গন্তব্যে পৌঁছানোর সুবিধার্থে।”

নতুন এই নিয়ম কার্যকর করতে বাসগুলোর উইন্ডশিল্ডে দুটি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। প্রথম ক্যামেরাটি সড়ক ও ট্রাফিক লেন পর্যবেক্ষণ করবে, আর দ্বিতীয় ক্যামেরাটি বাস লেনে পার্ক করা যানবাহনের লাইসেন্স প্লেটের ছবি তুলবে। LADOT-এর একজন কর্মকর্তা ভিডিও ফুটেজ যাচাই করে সঠিক হলে সংশ্লিষ্ট গাড়ির মালিককে জরিমানার নোটিশ পাঠাবেন। জরিমানার সঙ্গে সময়, স্থান ও লঙ্ঘনের বিস্তারিত তথ্যসহ ছবি বা ভিডিও সংযুক্ত থাকবে।

লস এঞ্জেলেস মেট্রোর প্রধান নির্বাহী স্টেফানি উইগিন্স বলেন, “আমাদের বাসযাত্রীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও সময়মতো পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

এছাড়া, অলিভ স্ট্রিট এবং গ্র্যান্ড অ্যাভিনিউতে চলাচলকারী বাস লাইন ৯১০, ৯৫০ এবং ৭০-এর গাড়িতেও এই ক্যামেরা বসানো হয়েছে। এই রুটগুলোর জন্য ৬০ দিনের সতর্কতামূলক সময়সীমা ৩ মার্চ থেকে শুরু হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত