আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরে দক্ষিণ সুরমাবাসীকে আব্দুস সামাদের শুভেচ্ছা

ঈদুল ফিতরে দক্ষিণ সুরমাবাসীকে আব্দুস সামাদের শুভেচ্ছা

ছবি: এলএবাংলাটাইমস

সাম্য, ন্যায় ও কল্যাণের বার্তা নিয়ে আবারও এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্তে দক্ষিণ সুরমা উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি এক্টিভিস্ট এবং সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদ।

তিনি বলেন, 'ঈদ মানুষের জন্য এক পবিত্র আনন্দের উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে শুদ্ধতার বার্তা নিয়ে। ঈদ আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সমঅধিকারের। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, যেখানে হিংসা-বিদ্বেষের কোনো স্থান নেই। তাই আসুন, ঈদের খুশি সকলের মাঝে ভাগাভাগি করি এবং ঐক্য, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন দৃঢ় করি'।

তিনি আরও বলেন, 'মানবিক মূল্যবোধ, পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক সহাবস্থান ইসলাম ধারণ করে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আমরা যেন সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে পারি—এটাই হোক ঈদের শিক্ষা'।

তিনি আরও বলেন, 'আমি সবসময় দক্ষিণ সুরমাবাসীর পাশে থাকতে চাই। এই অঞ্চলের মানুষের উন্নতি ও কল্যাণের জন্য কাজ করাই আমার লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো—এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিতে চাই। দক্ষিণ সুরমাকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ'।

তিনি উল্লেখ করেন, দক্ষিণ সুরমার সম্ভাবনা অনেক, তবে সঠিক দিকনির্দেশনা ও কার্যকর পরিকল্পনা ছাড়া এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। “আমি বিশ্বাস করি, মানুষের জন্য কাজ করাই প্রকৃত রাজনীতি। জনগণের সেবক হিসেবে আমি দক্ষিণ সুরমার প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব- বলেন আব্দুস সামাদ।

তিনি আরও বলেন, 'একজন নাগরিক হিসেবে আমি সবসময় সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার প্রেরণা, যা আমাকে দক্ষিণ সুরমার উন্নয়নে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করে'।

পরিশেষে, তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবাইকে ক্ষমা ও হেফাজত করেন। ঈদ মোবারক!

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত