আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইউ-হল প্রতিবেদন: ২০২৫ সালে স্থানান্তরে শীর্ষে টেক্সাস, তলানিতে ক্যালিফোর্নিয়া

ইউ-হল প্রতিবেদন: ২০২৫ সালে স্থানান্তরে শীর্ষে টেক্সাস, তলানিতে ক্যালিফোর্নিয়া

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে মানুষ কোন রাজ্য ছেড়ে কোন রাজ্যে যাচ্ছে—তা নিয়ে ইউ-হলের ২০২৫ সালের গ্রোথ ইনডেক্স প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে দেখা গেছে, স্থানান্তরের হিসাবে ক্যালিফোর্নিয়া দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে। অন্যদিকে, নতুন বাসিন্দা আকর্ষণে শীর্ষে রয়েছে টেক্সাস।

ইউ-হলের গ্রোথ ইনডেক্স তৈরি করা হয় এক রাজ্য থেকে অন্য রাজ্যে একমুখী ট্রাক, ট্রেলার বা ইউ-বক্স ভাড়া নেওয়া গ্রাহকদের তথ্য বিশ্লেষণ করে। যদিও এসব তথ্য সরাসরি জনসংখ্যা বৃদ্ধির পরিমাপক নয়, ইউ-হলের মতে এটি মানুষের স্থানান্তরের সামগ্রিক প্রবণতা বোঝাতে সাহায্য করে। প্রতি বছর যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় ২৫ লাখের বেশি ইউ-হল লেনদেন বিশ্লেষণ করে এই সূচক তৈরি হয়।

২০২৫ সালে টেক্সাসে সবচেয়ে বেশি মানুষ গেছে। এরপর রয়েছে ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, টেনেসি ও সাউথ ক্যারোলাইনা। শীর্ষ ১০–এ আরও আছে ওয়াশিংটন, অ্যারিজোনা, আইডাহো, আলাবামা ও জর্জিয়া। বিপরীতে ক্যালিফোর্নিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ অন্য রাজ্যে চলে গেছে, যদিও ২০২৪ সালের তুলনায় এ হার কিছুটা কমেছে। তালিকার নিচের দিকে থাকা অন্য রাজ্যগুলোর মধ্যে রয়েছে ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ইলিনয়।

প্রতিবেদনটি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। হাউস স্পিকার মাইক জনসন বলেন, ক্যালিফোর্নিয়ার উচ্চ আয়কর মানুষের চলে যাওয়ার অন্যতম কারণ। তাঁর দাবি, মানুষ বেশি করের রাজ্য ছেড়ে কম করের রাজ্যে চলে যাচ্ছে। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, রাজ্যটির জনসংখ্যা টানা তিন বছর ধরে বাড়ছে এবং সমালোচকদের নিজেদের রাজ্যের দিকেও নজর দেওয়া উচিত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত