আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সান্তা মনিকায় ফ্রাইং প্যানের আঘাতে শিশুর মৃত্যু, মাকে গ্রেপ্তার

সান্তা মনিকায় ফ্রাইং প্যানের আঘাতে শিশুর মৃত্যু, মাকে গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় একটি অ্যাপার্টমেন্টে গুরুতর আহত অবস্থায় পাওয়া ১৫ মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের কিছু আগে ইউসিএলএ পুলিশ সান্তা মনিকা পুলিশ বিভাগকে জানায় যে ক্যাম্পাসে আটক এক নারী এমন কিছু বক্তব্য দিয়েছেন, যা থেকে বোঝা যায় তিনি তাঁর শিশুকে ক্ষতি করেছেন এবং তাকে ব্রডওয়ের ২০০০ ব্লকের একটি অ্যাপার্টমেন্টে ফেলে রেখে এসেছেন।

খবর পেয়ে পুলিশ ওই অ্যাপার্টমেন্টে গিয়ে শিশুটিকে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আইউইটনেস নিউজ জানিয়েছে, ঘটনায় একটি ফ্রাইং প্যান জড়িত ছিল। তবে শিশুটির আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

শিশুটির মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে মাকে আটক করে সান্তা মনিকা জেলে নেওয়া হয়েছে। পুলিশ এখনো অভিযুক্ত নারীর নাম প্রকাশ করেনি।

লস এঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার শিশুটির মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণ করবেন। এ ঘটনায় তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত