আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

র‍্যাঞ্চো কুকামঙ্গায় কুকুরকে নির্মমভাবে মারধরের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

র‍্যাঞ্চো কুকামঙ্গায় কুকুরকে নির্মমভাবে মারধরের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো কুকামঙ্গা এলাকায় একটি কুকুরকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে এই গ্রেপ্তার করা হয়।

শেরিফ দপ্তর জানায়, গত ৬ জানুয়ারি বিকেল ৫টার ঠিক আগে হ্যাভেন অ্যাভিনিউয়ের ৮০০০ ব্লকের একটি কন্ডোমিনিয়াম থেকে অভিযোগ পেয়ে ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান।

একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, সন্দেহভাজন ব্যক্তি উইলি অ্যান্থনি কন্যান্ট (৩৭) তার কন্ডোর বারান্দায় একটি কুকুরকে বারবার মারধর করছিলেন। প্রত্যক্ষদর্শী ওই হামলার একটি ভিডিও ধারণ করেন বলেও জানান।

ডেপুটিরা ঘটনাস্থলে গিয়ে বারান্দায় কুকুরটিকে আহত অবস্থায় উদ্ধার করেন। কুকুরটির পায়ে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে তাকে চিকিৎসার জন্য একটি পশু হাসপাতালে পাঠানো হয়।

তল্লাশির সময় ওই বাসা থেকে একটি থ্রিডি প্রিন্ট করা, সিরিয়াল নম্বরবিহীন এআর–১৫ রাইফেল এবং একাধিক বড় ধারণক্ষমতার ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এরপর কন্যান্টকে গ্রেপ্তার করে ওয়েস্ট ভ্যালি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। তার বিরুদ্ধে প্রাণীর প্রতি ইচ্ছাকৃত নিষ্ঠুরতা, অবৈধভাবে অ্যাসল্ট অস্ত্র রাখা, বড় ধারণক্ষমতার ম্যাগাজিন তৈরি ও বিক্রি, শনাক্তকরণ চিহ্ন ছাড়া আগ্নেয়াস্ত্র রাখা এবং সিরিয়াল নম্বরবিহীন অস্ত্রের মালিকানার অভিযোগ আনা হয়েছে।

শেরিফ দপ্তর জানিয়েছে, তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আপাতত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে র‍্যাঞ্চো কুকামঙ্গা শেরিফ স্টেশন জানায়, “যা দেখেছেন তা জানিয়ে সহায়তা করার জন্য আমরা স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাই।”

ঘটনা সম্পর্কে কারও কাছে অতিরিক্ত তথ্য থাকলে র‍্যাঞ্চো কুকামঙ্গা শেরিফ স্টেশনে ৯০৯-৪৭৭-২৮০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। চাইলে উই-টিপ (We-Tip) হটলাইনের ১-৮০০-৭৮২-৭৪৬৩ নম্বরে অথবা wetip.com ওয়েবসাইটে গিয়ে গোপন পরিচয়ে তথ্য দেওয়া যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত