আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সল্ট লেক সিটিতে এলডিএস চার্চের বাইরে গুলিবর্ষণ: নিহত ২, আহত ৬

সল্ট লেক সিটিতে এলডিএস চার্চের বাইরে গুলিবর্ষণ: নিহত ২, আহত ৬

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে একটি এলডিএস (চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস) চার্চের বাইরে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর রেডউড রোডে অবস্থিত চার্চের একটি চ্যাপেলে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় চার্চটিতে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলছিল।

সল্ট লেক সিটি পুলিশ ডিপার্টমেন্টের জনসংযোগ কর্মকর্তা গ্লেন মিলস জানান, চার্চের পার্কিং লটে একটি বিবাদ শুরু হলে সেখান থেকেই গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি তিনজনের অবস্থা এখনও নিশ্চিত নয়।

ঘটনার পরপরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি এবং পুলিশ খতিয়ে দেখছে হামলায় একজন নাকি একাধিক ব্যক্তি জড়িত ছিল।

চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস-এর মুখপাত্র স্যাম পেনরড এক বিবৃতিতে জানান, স্মরণসভা চলাকালীন চার্চের বাইরে একটি “গুরুতর ঘটনা” ঘটেছে বলে তারা অবগত।

বিবৃতিতে বলা হয়, “এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমরা প্রার্থনা জানাই। উপাসনার জন্য নির্ধারিত কোনো পবিত্র স্থানে যে কোনো ধরনের সহিংসতার ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে এবং সন্দেহভাজনদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত