আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

শিশু যত্ন তহবিল স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া

শিশু যত্ন তহবিল স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া। শিশু যত্ন ও পরিবার সহায়তা খাতে বরাদ্দকৃত বিপুল ফেডারেল তহবিল হঠাৎ স্থগিত করাকে “অমূলক ও নিষ্ঠুর” সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে অঙ্গরাজ্যটি।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানান, ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া ও আরও চারটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত রাজ্যের জন্য প্রায় ১০ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল স্থগিত করেছে। এই রাজ্যগুলো হলো ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিনেসোটা, ইলিনয় ও কলোরাডো। শুধু ক্যালিফোর্নিয়ার ক্ষেত্রেই প্রায় ৫ বিলিয়ন ডলার তহবিল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে ১.৪ বিলিয়ন ডলার ছিল শিশু যত্ন কর্মসূচির জন্য।

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব রাজ্যের কল্যাণমূলক কর্মসূচিতে ব্যাপক জালিয়াতি হয়েছে। তবে মামলায় বলা হয়েছে, এই অভিযোগের পক্ষে কোনো শক্ত প্রমাণ দেওয়া হয়নি। ক্যালিফোর্নিয়ার অভিযোগ, তহবিল স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানে বর্ণিত কংগ্রেসের অর্থ বরাদ্দের ক্ষমতার সরাসরি লঙ্ঘন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রব বন্টা বলেন, “এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অসহায় শিশু, দরিদ্র পরিবার ও বয়স্ক মানুষ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষের জীবনের সঙ্গে এভাবে খেলা গ্রহণযোগ্য নয়।”

এই তহবিল স্থগিতের আওতায় পড়েছে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ (TANF), সোশ্যাল সার্ভিসেস ব্লক গ্রান্ট এবং চাইল্ড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড কর্মসূচি। বন্টা জানান, এসব কর্মসূচির ওপর নির্ভর করেই বহু পরিবার কাজের সুযোগ পায় এবং সন্তানদের নিরাপদ শিশু যত্ন নিশ্চিত করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (HHS) ক্যালিফোর্নিয়ার কাছে সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর সব নথি ও ব্যক্তিগত তথ্য চেয়েছে। এতে কর্মসূচির সুবিধাভোগীদের ব্যক্তিগত তথ্য প্রকাশের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য সরকার।

রব বন্টা বলেন, “ফেডারেল প্রশাসনের এমন কোনো অধিকার নেই যে তারা রাজ্য সরকারের অনুমোদিত ও আইনসম্মত কর্মসূচিতে হস্তক্ষেপ করবে।”

নিউইয়র্কের ম্যানহাটনে ফেডারেল আদালতে দায়ের করা এই মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার করা ৫৩তম মামলা। এতে তহবিল স্থগিতের সিদ্ধান্ত বাতিল এবং অতিরিক্ত নথি ও তথ্য চাওয়ার নির্দেশ বন্ধের আবেদন জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত