আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নাৎসি বাহিনী কর্তৃক ইহুদী গণহত্যার স্মৃতিতে প্রদর্শনী আমিরাতে

নাৎসি বাহিনী কর্তৃক ইহুদী গণহত্যার স্মৃতিতে প্রদর্শনী আমিরাতে

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো নাৎসি বাহিনী কর্তৃক ইহুদী গণহত্যার স্মৃতিতে প্রদর্শনী হচ্ছে। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত। এর মূল উদ্দেশ্য দেশটির নাগরিকদের ইহুদীদের ওপর চালানো গণহত্যার ভয়াবহতা সম্পর্কে জানানো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, স্মৃতি প্রদর্শনীতে নাৎসি বাহিনী কর্তৃক ইহুদী গণহত্যা ‘হলোকাস্ট’ ও এসব কর্মকান্ডের বিরুদ্ধে যেসব আরব অবস্থান নিয়েছেন তাদের বিষয়টি তুলে ধরা হয়েছে। দুবাইয়ের একটি জাদুঘরে হচ্ছে এ প্রদর্শনী। যা পরিদর্শন করেছেন আমিরাতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এইতান নায়েহ ও জার্মানির রাষ্ট্রদূত পিটার ফিসার।


পরিদর্শন শেষে এইতান নায়েহ বলেন, কে ভেবেছিলো, ‘৭০-৮০ বছর পর জার্মানি ও ইসরায়েলের রাষ্ট্রদূত একসঙ্গে একটি আরব রাষ্ট্রে নাৎসি বাহিনী কর্তৃক ইহুদী গণহত্যার স্মৃতিতে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করবে।’


জাদুঘরটির প্রতিষ্ঠাতা আহমেদ ওবায়েদ আল-মানসুরি জানান, বিশ্বের বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলো সম্পর্কে আমিরাতের নাগরিকদের জানানো আমাদের কর্তব্য। ‘হলোকাস্ট’ সম্পর্কে এখানকার অনেকে জানেন না। নাৎসি বাহিনী ইহুদীদের ওপর যেই হত্যাযজ্ঞ চালিয়েছে সে বিষয়গুলোকেই তুলে আনা হয়েছে এই প্রদর্শনীতে। এতে অনেকেই ভয়াবহ এই ঘটনা সম্পর্কে জানতে পারবে।


আরব নিউজ জানায়, আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপন কার্যক্রমের অংশ এই প্রদর্শনী। ভবিষ্যতে এরকম কার্যক্রম আরও হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত