আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ শক্তিধর হচ্ছে যে দেশটি

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ শক্তিধর হচ্ছে যে দেশটি

আবুদাবি, ১১ নভেম্বর- আরব বসন্তের পর আরব আমিরাত তাদের সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিতে উঠেপড়ে লেগেছে। এক সময় আন্তর্জাতিক অঙ্গনে যে দেশটি কদাচিৎ তাদের সেনাবাহিনীকে তুলে ধরেছে, আজ তারা ব্যাপক হারে তাদের যুদ্ধ ট্যাঙ্ক, ফাইটার বিমানসহ নানা যুদ্ধাস্ত্রের সমাগম ঘটাচ্ছে। মাত্র ১০ মিলিয়ন মানুষের এই দেশটি তাদের চারদিকে সেনাবাহিনী দেখতে আগ্রহী হয়ে উঠেছে। এর সবচেয়ে বড় চিহ্নটি দেখা দিয়েছে যখন লিবিয়ার একনায়ক মুয়াম্মার গাদ্দিফিকে উৎখাতের আন্তর্জাতিক ক্যাম্পেইনে মিসরের সঙ্গে আরব আমিরাত এক ডজন যুদ্ধ বিমান দিয়েছিল। এটা ২০১১ সালের ঘটনা। এর সঙ্গে দেশটি আইএসআইএস-কে উৎখাতেও যথেষ্ট ভূমিকা রাখছে। ২০১৩ সালে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর এক হিসাবে দেখা যায়, আরব আমিরাত ইতিমধ্যে প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ব্যয় করা দেশগুলোর মধ্যে ১৫তম অবস্থানে রয়েছে। গত দশ বছরে প্রতিরক্ষায় দেশটি খরচ দ্বিগুণ করেছে। সৌদি আরবের পরই এখন আরব আমিরাত তাদের ১৪ বিলিয়ন ডলারের বাজেট নিয়ে প্রতিরক্ষার শক্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২০১৫ সালে প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে যে দেশগুলো সবচেয়ে বেশি বাজেট রেখেছে তাদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে পার্সিয়ার উপসাগরীয় অঞ্চলের এই তেলসমৃদ্ধ দেশটি। রাজতান্ত্রিক দেশের দুবাই এবং আবু ধাবি এখন মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেনাশক্তিসম্পন্ন দুটো অঞ্চল হয়ে উঠছে। দেশটি স্বাধীনমতের বিদেশি পলিসি অনুযায়ী এখন আরব আমিরাত তাদের প্রতিরক্ষাব্যবস্থাকে দৃঢ় করে তুলছে। একইসঙ্গে আইএসআইএসকে দমনে আমেরিকার সঙ্গে কাজ করছে ইউএই। এই জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে যে ৫টি আরব রাষ্ট্র আক্রমণে যোগ দিচ্ছে তাদের মধ্যে আরব আমিরাত একটি। দেশটি তাদের আল দাফরা এরাবেস-এ অস্ট্রেলিয়ান ফাইটার জেটগুলোকে অবস্থান নিতে দিচ্ছে। আইএসআইএস এর বিস্তৃতি রোধে অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে আরব আমিরাত। তারা হরমুজ প্রণালী, লোহিত সাগর, বাব আল মান্দাব এবং দ্য গালফ অব আদেনসহ বিভিন্ন চ্যানেলে আইএসআইএসের অপারেশন রোধে সদা সতর্ক রয়েছে। নিজ নিজ দেশের জঙ্গীদের রুখে দিতে একটি জোট গঠনেরও কথা বলছে আরব আমিরাত, মিসর, সৌদি আরব এবং কুয়েত। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিশেষভাবে আরব আমিরাতকে অর্থনৈতিক শক্তির আধার বলে গণ্য কারা হয়। তা ছাড়া দুবাই বিশ্ব অর্থব্যবস্থার কেন্দ্র বলে বিবেচিত হয়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আকারের গ্যাস ও তেলের মজুদ এ দেশেই রয়েছে। তাই এখানকার প্রতিরক্ষাব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করে দেশটির হর্তা কর্তারা। আরব বসন্ত প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের কোনো নেতাই জনগণের রোষানল থেকে নিরাপদ নন। তা ছাড়া এখানকার রাজনৈতিক অবস্থা এবং নিরাপত্তাব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন বলে বুঝতে শুরু করেছেন নেতারা। ইতিমধ্যে আরব আমিরাত কয়েক ডজন উগ্র মৌলবাদী আটকের মাধ্যমে জঙ্গীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। দেশের রক্ষণশীল নিয়মকানুন চরমপন্থীদের হুমকি বলে মনে করছেন। এদিকে, আরব আমিরাত গত জুন থেকে নতুন এক নিয়ম করেছে। ওই নিয়ম অনুযায়ী হাই স্কুল পাস করা ১৮-৩০ বছরের যুবকদের বাধ্যতামূলকভাবে ৯ মাসের জন্য প্রতিরক্ষায় কাজ করতে হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের দুঃসময়ে আরব আমিরাতের প্রতিরক্ষা খাতে শক্তিবৃদ্ধির ব্যাপক পরিকল্পনা দেশটির ভবিষ্যত কোনো বিশেষ লক্ষ্যের কথাই তুলে ধরে। আবুদাবি, ১১ নভেম্বর- আরব বসন্তের পর আরব আমিরাত তাদের সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিতে উঠেপড়ে লেগেছে। এক সময় আন্তর্জাতিক অঙ্গনে যে দেশটি কদাচিৎ তাদের সেনাবাহিনীকে তুলে ধরেছে, আজ তারা ব্যাপক হারে তাদের যুদ্ধ ট্যাঙ্ক, ফাইটার বিমানসহ নানা যুদ্ধাস্ত্রের সমাগম ঘটাচ্ছে। মাত্র ১০ মিলিয়ন মানুষের এই দেশটি তাদের চারদিকে সেনাবাহিনী দেখতে আগ্রহী হয়ে উঠেছে। এর সবচেয়ে বড় চিহ্নটি দেখা দিয়েছে যখন লিবিয়ার একনায়ক মুয়াম্মার গাদ্দিফিকে উৎখাতের আন্তর্জাতিক ক্যাম্পেইনে মিসরের সঙ্গে আরব আমিরাত এক ডজন যুদ্ধ বিমান দিয়েছিল। এটা ২০১১ সালের ঘটনা। এর সঙ্গে দেশটি আইএসআইএস-কে উৎখাতেও যথেষ্ট ভূমিকা রাখছে। ২০১৩ সালে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর এক হিসাবে দেখা যায়, আরব আমিরাত ইতিমধ্যে প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ব্যয় করা দেশগুলোর মধ্যে ১৫তম অবস্থানে রয়েছে। গত দশ বছরে প্রতিরক্ষায় দেশটি খরচ দ্বিগুণ করেছে। সৌদি আরবের পরই এখন আরব আমিরাত তাদের ১৪ বিলিয়ন ডলারের বাজেট নিয়ে প্রতিরক্ষার শক্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২০১৫ সালে প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে যে দেশগুলো সবচেয়ে বেশি বাজেট রেখেছে তাদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে পার্সিয়ার উপসাগরীয় অঞ্চলের এই তেলসমৃদ্ধ দেশটি। রাজতান্ত্রিক দেশের দুবাই এবং আবু ধাবি এখন মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেনাশক্তিসম্পন্ন দুটো অঞ্চল হয়ে উঠছে। দেশটি স্বাধীনমতের বিদেশি পলিসি অনুযায়ী এখন আরব আমিরাত তাদের প্রতিরক্ষাব্যবস্থাকে দৃঢ় করে তুলছে। একইসঙ্গে আইএসআইএসকে দমনে আমেরিকার সঙ্গে কাজ করছে ইউএই। এই জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে যে ৫টি আরব রাষ্ট্র আক্রমণে যোগ দিচ্ছে তাদের মধ্যে আরব আমিরাত একটি। দেশটি তাদের আল দাফরা এরাবেস-এ অস্ট্রেলিয়ান ফাইটার জেটগুলোকে অবস্থান নিতে দিচ্ছে। আইএসআইএস এর বিস্তৃতি রোধে অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে আরব আমিরাত। তারা হরমুজ প্রণালী, লোহিত সাগর, বাব আল মান্দাব এবং দ্য গালফ অব আদেনসহ বিভিন্ন চ্যানেলে আইএসআইএসের অপারেশন রোধে সদা সতর্ক রয়েছে। নিজ নিজ দেশের জঙ্গীদের রুখে দিতে একটি জোট গঠনেরও কথা বলছে আরব আমিরাত, মিসর, সৌদি আরব এবং কুয়েত। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিশেষভাবে আরব আমিরাতকে অর্থনৈতিক শক্তির আধার বলে গণ্য কারা হয়। তা ছাড়া দুবাই বিশ্ব অর্থব্যবস্থার কেন্দ্র বলে বিবেচিত হয়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আকারের গ্যাস ও তেলের মজুদ এ দেশেই রয়েছে। তাই এখানকার প্রতিরক্ষাব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করে দেশটির হর্তা কর্তারা। আরব বসন্ত প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের কোনো নেতাই জনগণের রোষানল থেকে নিরাপদ নন। তা ছাড়া এখানকার রাজনৈতিক অবস্থা এবং নিরাপত্তাব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন বলে বুঝতে শুরু করেছেন নেতারা। ইতিমধ্যে আরব আমিরাত কয়েক ডজন উগ্র মৌলবাদী আটকের মাধ্যমে জঙ্গীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। দেশের রক্ষণশীল নিয়মকানুন চরমপন্থীদের হুমকি বলে মনে করছেন। এদিকে, আরব আমিরাত গত জুন থেকে নতুন এক নিয়ম করেছে। ওই নিয়ম অনুযায়ী হাই স্কুল পাস করা ১৮-৩০ বছরের যুবকদের বাধ্যতামূলকভাবে ৯ মাসের জন্য প্রতিরক্ষায় কাজ করতে হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের দুঃসময়ে আরব আমিরাতের প্রতিরক্ষা খাতে শক্তিবৃদ্ধির ব্যাপক পরিকল্পনা দেশটির ভবিষ্যত কোনো বিশেষ লক্ষ্যের কথাই তুলে ধরে।

শেয়ার করুন

পাঠকের মতামত