আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ইরানে মেয়েদের আরও ৩০ স্কুলে বিষাক্ত গ্যাস প্রয়োগ

ইরানে মেয়েদের আরও ৩০ স্কুলে বিষাক্ত গ্যাস প্রয়োগ

ইরানের ১০টি প্রদেশের ৩০টির বেশি গার্লস স্কুলে বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার এ ঘটনায় অসংখ্য শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর- রয়টার্স ও আল-জাজিরা।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন অভিভাবকেরা। গতকাল রাজধানী তেহরানসহ অন্য শহরগুলোতেও এ বিক্ষোভ শুরু হয়।গত তিন মাসে ইরানজুড়ে স্কুলছাত্রীদের মধ্যে শ্বাসকষ্টের শত শত ঘটনার খবর এসেছে। একজন সরকারি কর্মকর্তা বলেন, মেয়েদের স্কুলগুলো জোর করে বন্ধ করার চেষ্টা হতে পারে এটি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেয়েদের ‘হালকা বিষ’ প্রয়োগ করা হয়েছে। কিছু কিছু রাজনীতিক বলছেন, মেয়েদের শিক্ষার বিরোধিতাকারী কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলো এ ঘটনা ঘটাতে পারে।

ইরানের পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির মুখপাত্র জাহরা শেখ গত বুধবার বলেছিলেন, গত বছরের নভেম্বরে থেকে রহস্যময় এ বিষক্রিয়ার ঘটনা শুরু হলে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮০০ জনই তেহরানের দক্ষিণে পবিত্র কোম শহরের।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত