আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

স্কুলছাত্রীদের বিষপ্রয়োগের অপরাধ ক্ষমার অযোগ্য: খামেনি

স্কুলছাত্রীদের বিষপ্রয়োগের অপরাধ ক্ষমার অযোগ্য: খামেনি

ইরানে স্কুলছাত্রীদের বিষপ্রয়োগের ঘটনায় এবার মুখ খুলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটিতে গত বছরের নভেম্বর থেকে ঘটে চলা স্কুলছাত্রীদের বিষপ্রয়োগের ঘটনা ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্সের।

কয়েক মাস ধরে বিষপ্রয়োগের এসব ঘটনায় অসুস্থ হয়ে অন্তত সাড়ে ছয়শ স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে একটু দেরিতে হলেও আলী খামেনি বলেন, কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের বিষপ্রয়োগের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। এ ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- নভেম্বরে শিয়া মুসলিমদের পবিত্র নগরী কওম থেকে শুরু হওয়া এ হামলা দেশটির ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২৫টিতে ছড়িয়ে পড়ে, এতে কিছু আতঙ্কিত অভিভাবক তাদের সন্তানদের স্কুল থেকে সরিয়ে নেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে নামেন।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার বলেছে, তদন্তকারীরা ‘সন্দেহজনক নমুনা’ পেয়েছেন, যেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুলরেজা রাহমানি ফাজলি বলেছেন, মাঠপর্যায়ের অনুসন্ধানে সন্দেহজনক নমুনা মিলেছে, শিক্ষার্থীদের অসুস্থতার কারণ বের করতে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ফলাফল যত দ্রুত সম্ভব প্রকাশ করা হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত