আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিমান হামলায় নিহত ৬৩

বিমান হামলায় নিহত ৬৩

সিরিয়ায় তাকফিরি গোষ্ঠী আইএসআইএলের অবস্থানে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে।ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ রাকা শহরে এ হামলা চালিয়েছে সিরিয়ার বিমান বাহিনী।
সিরিয়ান অবজারভেটরির পরিচালক সামি আবদেল রহমান জানান, হামলায় বেশ কিছু বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। বাকিরা সবাই আইএসআইএলের সদস্য। রাকা শহরে আইএসআইএল গোষ্ঠীর শক্ত অবস্থান রয়েছে এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী এ শহরটিকে ২০১৩ সালে দখলের পর তারা তাদের রাজধানী ঘোষণা করে।
২০১১ সাল থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় সরকারবিরোধী তৎপরতা শুরু করেছে এবং এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সামপ্রতিক সময়ে তাকফিরি এ গোষ্ঠীর হত্যা-নির্যাতন বেড়েছে বহুগুণ।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত