আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে টিকটক!

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে টিকটক!

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে টিকটক কর্তৃপক্ষ। সোমবার (২৪ আগস্ট) ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট ফর সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ায় মামলাটি দায়ের করে টিকটক। 

টিকটকের পক্ষ থেকে ওই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক বন্ধের যে নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন, সেটির কারণে আত্মপক্ষ সমর্থনের যথাযথ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে প্রতিষ্ঠানটি। 

এর আগে, টিকটকের ব্যাপারে দুইটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। প্রথম আদেশে টিকটক, উইচ্যাটসহ অন্যান্য আরও বেশ কিছু চীনা অ্যাপকে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটানোর জন্য ৪৫ দিনের সময় দেওয়া হয়েছে। দ্বিতীয় নির্বাহী আদেশে টিকটকের ব্যবসা যুক্তরাষ্ট্রভিত্তিক অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া জন্য নির্দেশ দেওয়া হয়েছে। টিকটক শুধুমাত্র প্রথম নির্বাহী আদেশের বিরোধিতা করে মামলা দায়ের করেছে৷ 

টিকটকের পক্ষ থেকে মামলার বিষয়ে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে মামলা চালানো সহজ কোনো বিষয় নয়। তবে টিকটকের ব্যবসায়িক অধিকার, পাঁচ শতাধিক কর্মীদের মৌলিক অধিকার এবং ব্যবহারকারীদের অধিকার সুরক্ষায় আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য উপায়ও ছিলো না। 

প্রসঙ্গত, টিকটকের কারণে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। মার্কিন আইন প্রণেতারা বলছেন, টিকটকের চীনা মালিক বাইটড্যান্সের কাছে মার্কিন ব্যবহারকারীদের গোপন ডেটা চাইতে পারে চীন সরকার। 


এলএবাংলাটাইমস/ওএম 














শেয়ার করুন

পাঠকের মতামত