আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নভেম্বর থেকে সকলের জন্য খুলবে মক্কা

নভেম্বর থেকে সকলের জন্য খুলবে মক্কা

মার্চ থেকে বন্ধ থাকার পর প্রথমবারের মতো রবিবার থেকে শুরু হয়েছে ওমরাহ পালন। ওমরাহ পালনকারীদের জন্য খুলে দেয়া হয়েছে মক্কা-মদিনা। এখন প্রতিদিন ছয় হাজার মুসলিমকে পবিত্র মসজিদে ঢোকার অনুমতি দেয়া হচ্ছে। আপাতত সৌদির মুসলিমরা এই সুযোগ পাচ্ছেন। ১ নভেম্বর থেকে বিশ্বের অন্য দেশের মুসলিমরাও পাবেন।

সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে, 'সতর্কতামূলক ব্যবস্থা বজায় রেখে বিশ্বাসের আবহে ভক্তিপূর্ণ হৃদয়ে প্রথম ব্যাচে মুসলিমরা দুই পবিত্র মসজিদে প্রবেশ করলেন।' খবর ডয়চে ভেলের।

প্রথম পর্যায়ে আপাতত শুধু ছয় হাজার সৌদি নাগরিকই মক্কার মসজিদে ঢুকতে পারবেন। ১৮ অক্টোবর থেকে এই সংখ্যা বাড়িয়ে করা হবে ১৫ হাজার। ১ নভেম্বর থেকে অন্য দেশের মুসলিমদের ঢুকতে দেয়া হবে। তখন প্রতিদিন ২০ হাজার জনকে মসজিদে ঢুকতে দেয়া হবে।

আগে থেকে অনলাইনে আবেদন করে ঢোকার জন্য সময় নিতে হবে। ভিতরে তিন ঘণ্টা থাকা যাবে। কাবা শরিফ ছোঁয়া যাবে না। দূরত্ব বজায় রেখেই কাবা শরিফ প্রদক্ষিণ করতে হবে।

যারা ঢুকবেন, তাদের সঙ্গে একজন করে স্বাস্থ্যকর্মী থাকবেন। থার্মাল সেন্সর থাকবে। জরুরি প্রয়োজনে চিকিৎসক দলও থাকবে। দিনের মধ্যে একাধিকবার মসজিদ পরিষ্কার ও জীবাণুশূন্য করা হবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আইএল

শেয়ার করুন

পাঠকের মতামত