আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

যাদুকাটা নদীতে পণতীর্থ মহাবারুনী গঙ্গাস্নান শুরু

যাদুকাটা নদীতে পণতীর্থ মহাবারুনী গঙ্গাস্নান শুরু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে  দুই দিনব্যাপী পণতীর্থ মহাবারুনী গঙ্গাস্নান গতকাল বুধবার শুরু হয়। এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে পুণ্যলাভের সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত।

গঙ্গাস্নানের পাশাপাশি বারুনী মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর এই সময়ে গঙ্গাস্নান ও বারুনী মেলা ঘিরে যাদুকাটা নদীর উভয় তীরে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে। সারাদেশের পুণ্যার্থীর পাশাপাশি সীমান্তের ওপার থেকেও পুণ্যার্থীরা গঙ্গাস্নানে আসেন। গতকাল বুধবার রাত ১১টা ১ মিনিটে পণতীর্থে গঙ্গাস্নান শুরু হয়ে চলবে আজ বৃহস্পতিবার রাত ৯টা ২৪ মিনিট পর্যন্ত।


একই সময়ে সীমান্তের শাহিদাবাদ এলাকায় হজরত শাহজালাল (র.)-এর ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হজরত শাহ-আরেফিন (র.)-এর আস্তানায় বসে ওরস মোবারক ও মেলা। ওরস মোবারক ও মেলা ঘিরে সারাদেশের ফকির দরবেশরা সেখানে সমবেত হয়ে জিকির-আসকারে মুখরিত করে তোলেন শাহ-আরেফিনের আস্তানা এলাকা। এই বছর পবিত্র রমজান মাস ও শবেকদরের সম্মানার্থে শাহ-আরেফিনের আস্তানাতে ওরস মোবারক ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এই বিষয়ে হজরত শাহ-আরেফিন (র.)-এর আস্তানার ওরস মোবারক ও মেলা কমিটির সদস্য সচিব আলম সাব্বির বলেছেন, ১৯ মার্চ ওরস মোবারক ও মেলার বিষয়ে হজরত শাহ-আরেফিন (র.)-এর ওরস উদযাপন ও পণতীর্থ গঙ্গাস্নান-সংক্রান্ত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় তিনি প্রস্তাব রাখেন, এই বছর হজরত শাহ-আরেফিন (র.)-এর আস্তানায় ওরসের সময়ে পবিত্র রমজান মাস ও শবেকদর পালিত হবে। এলাকার অনেক আলেম উলামাও তাঁকে ওরস পালন বন্ধ রাখার জন্য প্রস্তাব করেন। বিষয়টি সভায় আলোচনা হলে ধর্মীয় অনুভূতির সম্মানার্থে এ বছর ওরস মোবারক ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত