আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

অ্যাথলেটদের জন্য মেটার স্মার্ট চশমা

অ্যাথলেটদের জন্য মেটার স্মার্ট চশমা

খেলোয়াড় ও স্পোর্টসপ্রেমীদের জন্য নতুন প্রজন্মের পারফরম্যান্স এআই চশমা বাজারে আনছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। যৌথভাবে জনপ্রিয় চশমার ব্র্যান্ড ওকলের সঙ্গে এটি তৈরি করেছে মেটা। ‘ওকলে মেটা এইচএসটিএন’ নামে এই স্মার্ট গ্লাস খেলার সময় বিভিন্ন মুহূর্ত ধারণ করবে। ধারণকৃত এসব  ভিডিও পরে অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।

স্মার্ট এই চশমা উন্মোচনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক প্রচারণা শুরু করেছে মেটা। আর এই প্রচারণায় অংশ নিচ্ছেন ফিফা বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও আমেরিকান ফুটবলের এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস।

ওকলে মেটা এইচএসটিএন স্মার্ট গ্লাস ওকলের জনপ্রিয় এসটিএন ফ্রেমের অনুপ্রেরণায় তৈরি। এতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি থাকছে নানা ধরনের স্মার্ট ফিচার, যা পারফরম্যান্স ও ব্যাবহারিক সুবিধা বহুগুণে বাড়াবে।

চশমাটির মূল আকর্ষণ এর উন্নত ক্যামেরা। যা ৩কে রেজল্যুশনে ভিডিও ধারণ করতে পারে। ফলে ব্যবহারকারীরা সহজেই হাত ছাড়াই নিজের চোখের সামনের দৃশ্য ভিডিওতে ধারণ করতে পারবেন।

অডিওর দিকটিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। ফ্রেমেই ‘ওপেন-ইয়ার’ স্পিকার থাকায় কোনো ইয়ারফোন ছাড়াই গান, পডকাস্ট বা ফোনকল উপভোগ করা যাবে।

এ ছাড়া চশমাটিতে সংযুক্ত আছে মেটা এআই, যা খেলাধুলার সময় তাৎক্ষণিক সহায়তা দিতে পারবে। যেমন গলফ খেলতে গেলে বাতাসের অবস্থা জানানো বা শুধু ভয়েস কমান্ড দিয়েই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা যাবে সহজেই।

এই দিকে চশমাটিতে রয়েছে আইপিএক্স ৪ রেটিং, ফলে বৃষ্টি, ঘাম বা পানির ছিটায় এর কোনো সমস্যা হবে না। পূর্ণ চার্জে চশমাটি চলবে প্রায় ৮ ঘণ্টা। মাত্র ২০ মিনিটে চশমাটি ৫০ শতাংশ চার্জ হবে। সঙ্গে থাকা চার্জিং কেস ব্যবহার করে অতিরিক্ত ৪৮ ঘণ্টা পর্যন্ত চার্জ রিজার্ভ রাখা যাবে।

এই লিমিটেড এডিশন ওকলে মেটা এইচএসটিএন চশমা প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হচ্ছে ১১ জুলাই থেকে। এর দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। পরবর্তী সময়ে এর সাধারণ সংস্করণ বাজারে আসবে, যার শুরুর দাম হবে ৩৯৯ মার্কিন ডলার।

প্রাথমিকভাবে চশমাটি বিক্রি হবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায়। চলতি বছরের শেষ নাগাদ এটি পাওয়া যাবে মেক্সিকো, ভারত ও সংযুক্ত আরব আমিরাতে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত