আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

ছবি: এলএবাংলাটাইমস

নতুন বছর শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ার সম্ভাব্য বাড়ি ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে। ক্যালিফোর্নিয়া অ্যাসোসিয়েশন অব রিয়েলটর্স (CAR)-এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, রাজ্যজুড়ে বাড়ির দাম সামান্য কমেছে।

১৫ জানুয়ারির প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ক্যালিফোর্নিয়ায় বাড়ির গড় (মিডিয়ান) দাম ছিল ৮ লাখ ৫০ হাজার ৬৮০ ডলার। যা নভেম্বরের তুলনায় ০.৪ শতাংশ কম এবং ২০২৪ সালের ডিসেম্বরের ৮ লাখ ৬১ হাজার ২০ ডলারের চেয়েও কম।

CAR-এর প্রেসিডেন্ট তামারা সুমিনস্কি বলেন, “২০২৫ সালের শেষটা ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারের জন্য ইতিবাচক ছিল। আগের বছরের তুলনায় বাড়ি বিক্রি ও বাজারে বাড়ির সংখ্যা—দুটোই বেড়েছে।”

বিশেষজ্ঞদের মতে, বাড়ির দামের বৃদ্ধি ধীর হওয়া এবং মর্টগেজ সুদের হার কমতে থাকায় নতুন ক্রেতাদের জন্য বাজার আরও সুবিধাজনক হচ্ছে।

২০২৬ সালে ক্যালিফোর্নিয়ার হাউজিং মার্কেট কেমন হবে?

রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০২৬ সালে বাড়ির দাম আবার বাড়বে, তবে আগের বছরের তুলনায় ধীরে।

CAR-এর প্রধান অর্থনীতিবিদ জর্ডান লেভিন বলেন, “সুদের হার কমা এবং বাজারে বাড়ির সরবরাহ বাড়ার কারণে ২০২৬ সালে আরও বেশি মানুষ বাড়ি কেনার সুযোগ পাবে।

”সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ার গড় বাড়ির দাম বেড়ে প্রায় ৯ লাখ ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।

মর্টগেজ সুদের হারে কী পরিবর্তন আসছে?

CAR এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটর্স জানিয়েছে, ২০২৬ সালে মর্টগেজ সুদের হার আরও কিছুটা কমতে পারে। ১৫ জানুয়ারির প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে সুদের হার প্রায় ১ শতাংশ কমেছে।

জিলোর তথ্য অনুযায়ী, ২৩ জানুয়ারি পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ৩০ বছরের ফিক্সড মর্টগেজ রেট ছিল প্রায় ৫.৯ শতাংশ।

CAR আশা করছে, ২০২৬ সালজুড়ে এই হার ৬ শতাংশের নিচেই থাকবে।

ক্যালিফোর্নিয়ায় কোথায় সবচেয়ে সস্তা বাড়ি?

CAR-এর ডিসেম্বর ২০২৫ সালের প্রতিবেদনের ভিত্তিতে রাজ্যের সবচেয়ে কম দামের বাড়িগুলো মূলত উত্তর ক্যালিফোর্নিয়ার কিছু কাউন্টিতে পাওয়া যাচ্ছে।

গড় দামের নিচে থাকা ১০টি কাউন্টি হলো:


ট্রিনিটি কাউন্টি — ২,৬০,০০০ ডলার
লাসেন কাউন্টি — ২,৮০,০০০ ডলার
তেহামা কাউন্টি — ৩,০৪,৫০০ ডলার
সিসকিউ কাউন্টি — ৩,০৮,৫০০ ডলার
লেক কাউন্টি — ৩,১৯,৪০০ ডলার
গ্লেন কাউন্টি — ৩,৪২,০০০ ডলার
ডেল নর্টে কাউন্টি — ৩,৬১,০০০ ডলার
কিংস কাউন্টি — ৩,৭৪,৭০০ ডলার
শাস্তা কাউন্টি — ৩,৮০,০০০ ডলার
টুয়োলামি কাউন্টি — ৩,৮১,০০০ ডলার

কোথায় বাড়ির দাম সবচেয়ে বেশি?

CAR জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলো মূলত বে এরিয়ায়।

২০২৫ সালের ডিসেম্বরে ওই অঞ্চলে একক পরিবারের বাড়ির গড় দাম পৌঁছায় প্রায় ১২ লাখ ডলারে।

সবচেয়ে বেশি দামের ৫টি কাউন্টি হলো:

সান মাতেও কাউন্টি — ২০ লাখ ৫৮ হাজার ডলার
সান্তা ক্লারা কাউন্টি — ১৮ লাখ ৩০ হাজার ডলার
সান ফ্রান্সিসকো কাউন্টি — ১৬ লাখ ৯৭ হাজার ৫০০ ডলার
মারিন কাউন্টি — ১৪ লাখ ৬৫ হাজার ডলার
অরেঞ্জ কাউন্টি — ১৩ লাখ ৯০ হাজার ডলার

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত