আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কথিত ‘কাল্ট-সদৃশ’ ধর্মীয় সংগঠন “His Way Spirit Led Assemblies”–এর নেতা ও উচ্চপদস্থ এক সদস্যকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগঠনের নেতা ড্যারিল মার্টিন (৫৮) এবং শীর্ষ সদস্য রুডি মরেনো (৪৩)–কে ১১ ডিসেম্বর Redlands পুলিশ তাদের Hemet–এর সদর দফতর থেকে গ্রেপ্তার করে। তদন্তের কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তি এমিলিও গ্যানেম (৪০) ২০২৩ সালের মে মাসে নিখোঁজ হন। দুই দশক ধরে তিনি এই সংগঠনের সদস্য ছিলেন এবং সদস্যরা একসঙ্গে MaxGuard নামের একটি পেস্ট কন্ট্রোল কোম্পানিতে কাজ করতেন। ২০২৩ সালের এপ্রিলে গ্যানেম সংগঠন ও MaxGuard দুটোই ছেড়ে ন্যাশভিলে চলে যান নতুন জীবন শুরু করতে এবং নিজের পেস্ট কন্ট্রোল ব্যবসা খোলেন। পরে পুরনো ক্লায়েন্টদের ফেরাতে তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসেন এবং এতে MaxGuard তাকে প্রতিযোগী ব্যবসার অভিযোগে ‘সিজ অ্যান্ড ডিজিস্ট’ নোটিশ পাঠায়।

২৫ মে, ২০২৩ গ্যানেম Redlands-এর একটি স্টারবাকসে এক সাবেক সদস্যের সঙ্গে দেখা করেন। এরপর তিনি সংগঠনের এক উচ্চপদস্থ সদস্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, যিনি নাকি সংগঠন ছাড়ার জন্য তার সাহায্য চাইছিলেন। কিন্তু সাবেক সদস্যের ভাষ্যমতে, এটি ছিল একটি ফাঁদ। ওই দিনই গ্যানেমের ভাড়া করা Nissan Frontier গাড়িটিকে Grand Terrace-এর সিসিটিভিতে দেখা যায়—এটাই ছিল তার সর্বশেষ অবস্থান। দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের ১ আগস্ট গ্যানেমের গাড়ি উদ্ধার হলে মামলাটি হত্যায় রূপ নেয়। গাড়ি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেলেও পুলিশ তা প্রকাশ করেনি। তদন্তকারীরা সংগঠনের নেতা ড্যারিল মার্টিন ও তার স্ত্রী শেলি বেইলি “ক্যাথরিন” মার্টিনের ওপর নজর দেন। সাবেক সদস্যদের দাবি—শেলিকে অনুসারীরা “ঈশ্বরের প্রতিনিধিত্বকারী” বা ‘প্রফেটেস’ বলে মানত। সংগঠনটি নাকি কাল্টের মতো পরিচালিত হতো এবং শিশুদের ওপর কঠোর নিয়ন্ত্রণ ছিল।

FBI–এর সহায়তায় Hemet ও Anza–র সম্পত্তিতে অভিযানে পুলিশ অবৈধ স্বয়ংক্রিয় রাইফেল, শর্ট-ব্যারেল রাইফেল, ‘ঘোস্ট গান’সহ বিপুল অস্ত্র উদ্ধার করে। ২০২৫ সালের আগস্টেও ড্যারিল ও শেলি মার্টিন অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু অভিযোগ গঠন হয়নি এবং শেলিকে চিকিৎসাজনিত কারণে ছেড়ে দেওয়া হয়। সাম্প্রতিক গ্রেপ্তারের পর ড্যারিল মার্টিন ও রুডি মরেনো এখন বিনা জামিনে আটক রয়েছেন।

এই সংগঠনের সঙ্গে যুক্ত আরও দুটি পুরনো ঘটনার তদন্ত চলছে। প্রথমটি ২০১০ সালে মারা যাওয়া চার বছরের শিশু টিমোথি থমাস—যাকে তার বাবা-মা সাময়িকভাবে সংগঠনের কাছে হস্তান্তর করেছিলেন। দ্বিতীয়টি ২০১৭ সালে নিখোঁজ হওয়া রুবেন মরেনো (৪৯), যাকে সর্বশেষ Claremont–এর একটি বাড়িতে দেখা যায়, যা সংগঠনের সঙ্গে যুক্ত। গ্যানেম, টিমোথি বা রুবেন—এই তিনজনের বিষয়ে কারও কাছে তথ্য থাকলে পুলিশ Redlands, Colton এবং Claremont–এর সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত