আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

কিংবদন্তি হলিউড চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রব রাইনার এবং তাঁর স্ত্রী মিশেলকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। রোববার বিকেলে লস এঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকায় অবস্থিত তাঁদের বাড়িতে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছানোর পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে প্রাথমিকভাবে একটি হত্যাকাণ্ড হিসেবে ধরে তদন্ত শুরু করা হয়েছে। রব রাইনার দ্য প্রিন্সেস ব্রাইড, দিস ইজ স্পাইনাল ট্যাপ, হোয়েন হ্যারি মেট স্যালি, মিজারি এবং আ ফিউ গুড মেন–এর মতো একাধিক জনপ্রিয় ও সমালোচকপ্রশংসিত চলচ্চিত্র পরিচালনার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

পরিবারের পক্ষ থেকে এক মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে বলেন, “অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে আমরা মিশেল ও রব রাইনারের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি। এই আকস্মিক ক্ষতিতে আমরা ভীষণভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ জানাচ্ছি।”

লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ৭৮ বছর বয়সী এক পুরুষ এবং ৬৮ বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় বা মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি প্রকাশ করা হয়নি। পুলিশ আরও জানায়, এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং বর্তমানে কোনো সন্দেহভাজন বা ‘পারসন অব ইন্টারেস্ট’ খোঁজা হচ্ছে না।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র বিবিসিকে জানান, স্থানীয় সময় দুপুর ৩টা ৩৮ মিনিটে লস এঞ্জেলেসের ব্রেন্টউড এলাকার একটি বাড়িতে চিকিৎসা সহায়তার জন্য ফোন আসে। ব্রেন্টউড এলাকা বহু হলিউড তারকার আবাসস্থল হিসেবে পরিচিত।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের রবারি হোমিসাইড ডিটেকটিভরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। রোববার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ মৃত্যুর কারণ বা ঘটনাস্থলে কী পাওয়া গেছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। ডেপুটি চিফ অ্যালান হ্যামিল্টন জানান, জরুরি বাহিনী পৌঁছানোর ছয় ঘণ্টারও বেশি সময় পরেও দুইটি মরদেহ বাড়ির ভেতরেই ছিল।

পুলিশ মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না বা কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না—সে সম্পর্কেও কোনো তথ্য জানায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করবে লস এঞ্জেলেস কাউন্টি করোনারের দপ্তর।

শেয়ার করুন

পাঠকের মতামত