হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক
ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার
ছবিঃ ফাইল ফুটেজ
ক্যানসারের চিকিৎসা চলার সময় ক্যালিফোর্নিয়ার এক আইনজীবীকে ফেন্টানিল দিয়ে হ ত্যা করে তাঁর বাড়ির জমিতেই পুঁতে রাখার অভিযোগ উঠেছে পালক ছেলের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, ওই নারীকে হ ত্যার পর তাঁর পরিচয় ব্যবহার করে সম্পত্তি ও বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত। নিখোঁজের তদন্ত করতে গিয়ে প্রায় দেড় বছর পর মাটির নিচে তাঁর দেহাবশেষ উদ্ধার হয়। পরে সামনে আসে সম্পত্তি হস্তান্তর, অর্থ আত্মসাৎ এবং জাল বিয়ের নথি তৈরির অভিযোগ।
নিহত আইনজীবী নাদিন জেটের বয়স ছিল ৬৪ বছর। তিনি লস এঞ্জেলেস কাউন্টিতে আইন পেশায় যুক্ত ছিলেন। ২০২৩ সালের আগস্টে তাঁর ক্যানসার শনাক্ত হয় এবং তিনি কেমোথেরাপি শুরু করেন। এ সময় তাঁর পালক ছেলে ৩৪ বছর বয়সী সেড্রিক ভন ফার্ডিনান্ড সান দিয়েগো কাউন্টির ভ্যালি সেন্টারে তাঁর বাড়িতে থাকার প্রস্তাব দেন। অসুস্থ অবস্থায় মায়ের দেখাশোনায় সহায়তা করাই ছিল তাঁর ঘোষিত উদ্দেশ্য।
তবে প্রসিকিউটরদের অভিযোগ, ভন ফার্ডিনান্ডের আসল লক্ষ্য ছিল জেটের সম্পত্তি ও অর্থের নিয়ন্ত্রণ নেওয়া। সান দিয়েগো কাউন্টির জেলা অ্যাটর্নি সামার স্টিফেনের ভাষায়, এটি ছিল লোভের কারণে সংঘটিত একটি প্রাণঘাতী অপরাধের ঘটনা।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, চিকিৎসা চলার সময় ভন ফার্ডিনান্ড আত্মীয়স্বজন ও পরিচিতদের বলতে শুরু করেন, জেটের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছে এবং তিনি নাকি শেষকৃত্য ছাড়াই দেহ দাহ করতে চান।
জেটকে সর্বশেষ জীবিত দেখা যায় ২০২৪ সালের ১৪ জানুয়ারি, যখন তিনি কেমোথেরাপির জন্য চিকিৎসকের কাছে যান। তিন দিন পর ভন ফার্ডিনান্ড তাঁর পরিচর্যাকারীকে জানান, জেট মারা গেছেন। এরপর তিনি পরিচর্যার সেবা বাতিল করেন এবং পরবর্তী চিকিৎসার অ্যাপয়েন্টমেন্টগুলোও বন্ধ করে দেন বলে অভিযোগ।
পরিবারের অন্য সদস্যদের তিনি জানান, জেট মেক্সিকোতে গিয়েছিলেন এবং সেখানেই তাঁর মৃ ত্যু হয়েছে। কিন্তু জেটের অন্য পালক সন্তানদের সন্দেহ হয়, কারণ ভন ফার্ডিনান্ড তাঁর মায়ের মৃ ত্যু সনদ দেখাতে পারেননি। ২০২৪ সালের জুনে তাঁরা জেটকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করেন। একই সঙ্গে তাঁর সম্পত্তি নিয়ে সন্দেহজনক লেনদেনের বিষয়টিও কর্তৃপক্ষকে জানান।
তদন্তের সূত্র ধরে সান দিয়েগো কাউন্টির শেরিফের গোয়েন্দারা ভ্যালি সেন্টারের ওক ক্রিক রোডে জেটের প্রায় ২০ একর জমিতে তল্লাশি চালান। ২০২৫ সালের জুলাইয়ে বাড়ি থেকে প্রায় ৩০ গজ দূরে ছয় ফুট গভীর গর্তে চাদরে মোড়ানো তাঁর আংশিক মমি হয়ে যাওয়া দেহাবশেষ উদ্ধার করা হয়।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, জেট নিখোঁজ হওয়ার সময়ের কাছাকাছি একজনকে ওই জমিতে গর্ত খুঁড়তে বলা হয়েছিল। পরে ময়নাতদন্ত ও বিষতাত্ত্বিক পরীক্ষায় জানা যায়, ফেন্টানিলের তীব্র বিষক্রিয়ায় তাঁর মৃ ত্যু হয়েছে। পরীক্ষায় অ্যাসিটাইলফেন্টানিল নামের একটি পদার্থও শনাক্ত হয়, যা অবৈধভাবে তৈরি ফেন্টানিলের সঙ্গে সম্পর্কিত। চিকিৎসকেরা তাঁর মৃ ত্যুকে হ ত্যা হিসেবে শ্রেণিবদ্ধ করেন।
প্রসিকিউটরদের ধারণা, ২০২৪ সালের ১৪ থেকে ১৭ জানুয়ারির মধ্যে তাঁকে হ ত্যা করা হয়েছিল।
সম্পত্তি ও অর্থ আত্মসাতের অভিযোগ
জেটের আর্থিক নথি পরীক্ষা করতে গিয়ে তদন্তকারীরা আরও কিছু লেনদেনের সন্ধান পান। প্রসিকিউটরদের অভিযোগ, ভন ফার্ডিনান্ড তাঁর তিনটি সম্পত্তি নিজের নামে স্থানান্তর করেন। চুরি করা অর্থের প্রায় পাঁচ লাখ ডলার ব্যবহার করে লস এঞ্জেলেসের দক্ষিণে গার্ডেনায় একটি কনডোমিনিয়াম কেনেন বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া লস এঞ্জেলেস কাউন্টিতে জেটের একটি সম্পত্তি বিক্রি করে তিনি দুই লাখ ডলারের বেশি অর্থ পান বলে তদন্তকারীদের দাবি।
২০২৬ সালের আগস্টে গার্ডেনায় ভন ফার্ডিনান্ডের বাসায় তল্লাশি চালিয়ে আরেকটি নথি উদ্ধার করা হয়। সেটি ছিল একটি বিয়ের লাইসেন্স, যেখানে দাবি করা হয়েছে, ২০২৪ সালের মে মাসে ভন ফার্ডিনান্ড ও জেটের বিয়ে হয়েছিল। অথচ প্রসিকিউটরদের ধারণা, তার কয়েক মাস আগেই জেটকে হ ত্যা করা হয়েছিল।
কর্তৃপক্ষের অভিযোগ, কিম্বারলি ফাইফার নামের এক নারী জেটের পরিচয় ধারণ করে ওই জাল বিয়ের নথি সংগ্রহে সহায়তা করেন। তাঁর বিরুদ্ধে জালিয়াতিসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে, তবে হ ত্যা মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়নি।
পালক মাকে স্মরণ করলেন পরিবারের সদস্যরা
২০২৬ সালের ২০ অক্টোবর ভন ফার্ডিনান্ডকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁর বিরুদ্ধে প্রথম ডিগ্রির হ ত্যার অভিযোগ ঘোষণা করা হয়। আর্থিক লাভের উদ্দেশ্যে হ ত্যা এবং বিষ প্রয়োগের বিশেষ অভিযোগসহ চুরি, জালিয়াতি ও ভুয়া নথি তৈরিসংক্রান্ত একাধিক ধারাও যুক্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে জেটের পালক দুই মেয়ে বিয়াঙ্কা ও টিফানি লুচ্চি তাঁদের মায়ের স্মৃতিচারণ করেন। বিয়াঙ্কা বলেন, ছোটবেলায় প্রায় ১০টি পালক পরিবারের কাছে থাকার পর নাদিন তাঁদের নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন। তাঁদের প্রয়োজনের সময় তিনি মায়ের ভূমিকা পালন করেছিলেন।
অভিযুক্তের আইনজীবী অ্যাশলি ম্যানগোল্ড অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর মক্কেল নিজেকে নির্দোষ বলে দাবি করছেন এবং জেটের প্রতি তাঁর ভালোবাসা ছিল। ভন ফার্ডিনান্ডের আদালতে আনুষ্ঠানিক হাজিরার তারিখ প্রথমে ২২ অক্টোবর নির্ধারিত হলেও পরে তা পিছিয়ে ৫ নভেম্বর করা হয়।
বর্তমানে ভন ফার্ডিনান্ড জামিন ছাড়াই কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন