আপডেট :

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও এক পেরুভিয়ান আশ্রয়প্রার্থী নারীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)। লস অ্যাঞ্জেলেসের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) কার্যালয়ে নির্ধারিত এক সাক্ষাৎকারে অংশ নিতে গেলে তাকে আটক করা হয় বলে জানিয়েছে তার স্ত্রী।

নিউজউইককে দেওয়া তথ্যে জানা গেছে, ২৯ বছর বয়সী জিওমারা সুয়ারেজ-মারিন গত সেপ্টেম্বরের শেষ দিকে ওই অফিসে গেলে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে হেফাজতে নেন। তার স্ত্রী গ্রাজিয়েলি চিওস্কি দে সুসা জানান, তারা বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। কিন্তু আশ্রয় আবেদন সংক্রান্ত একটি নিয়মিত সাক্ষাৎকারে গিয়ে তাকে আটক করা হয়।

চিওস্কি দে সুসা বলেন, “সে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেছিল। পরে দুইজন কর্মকর্তাসহ একজন এসে জানায়, তাকে আটক করা হবে। সে বলেছিল, ‘আমি বুঝতে পারছি না—আমার তো স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট চলছে।’ কর্মকর্তা বলেছিলেন, এটা নাকি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমি কখনও শুনিনি যে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট থাকা অবস্থায় কাউকে আইসিই আটক করে।”

জানা গেছে, জিওমারা সুয়ারেজ-মারিন তার যৌন পরিচয়ের কারণে পেরু থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন নিউজউইককে বলেন, “২৬ সেপ্টেম্বর আইসিই জিওমারা সুয়ারেজ-মারিনকে গ্রেপ্তার করে। তিনি পেরুর নাগরিক, যিনি ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং বাইডেন প্রশাসনের সময় মুক্তি পান। স্পষ্ট করে বলতে চাই, ইউএসসিআইএসে আবেদন জমা থাকা মানেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাওয়া নয়।”

সাম্প্রতিক সময়ে এমন অভিযোগ বাড়ছে যে, গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়াধীন থাকলেও নিয়মিত ইমিগ্রেশন সাক্ষাৎকার বা চেক-ইনের সময় অনেক অভিবাসীকে আটক করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন কঠোর গণ-নির্বাসন নীতির অংশ হিসেবে অভিবাসন আইন প্রয়োগ জোরদার করেছে এবং অপসারণ প্রক্রিয়া দ্রুততর করছে। এর ফলে আগে যাদের বাইরে থেকে মামলা চালানোর সুযোগ দেওয়া হতো, তাদের অনেককেই এখন সাক্ষাৎকার বা চেক-ইনের সময় গ্রেপ্তার করা হচ্ছে।

ইউএসসিআইএস সম্প্রতি ঘোষণা দিয়েছে, ১৯টি দেশ থেকে আগত অভিবাসীদের গ্রিন কার্ড আবেদন নতুন করে পর্যালোচনা করা হবে। এছাড়া ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু দেশের ক্ষেত্রে “স্থায়ীভাবে অভিবাসন স্থগিত” করার অঙ্গীকার করেন।

চিওস্কি দে সুসা জানান, তার স্ত্রী ২০২২ সালে মানবিক প্যারোলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং সব আইসিই চেক-ইন নিয়মিতভাবে মেনে চলেছেন। ২০২৫ সালের আগস্টের এক বৈঠকে একজন কর্মকর্তা তার স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট চলমান আছে বলেও স্বীকার করেছিলেন।

তিনি বলেন, “আমাদের শুধু সরকারের অনুমোদন দরকার। আমাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। আমরা কোনো অবৈধ কাজ করিনি।”

তবে জিওমারা সুয়ারেজ-মারিনকে দেওয়া ‘নোটিস টু অ্যাপিয়ার’-এ বলা হয়েছে, তিনি প্যারোল ছাড়াই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন—যা তার স্ত্রী অস্বীকার করেছেন। চিওস্কি দে সুসার দাবি, সাক্ষাৎকারের সময় তার কাছে সব বৈধ কাগজপত্র ছিল।

বর্তমানে জিওমারা সুয়ারেজ-মারিন ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টো শহরের অ্যাডেলান্টো ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। অনলাইন আইসিই রেকর্ড অনুযায়ী, তার পরবর্তী ইমিগ্রেশন আদালতের শুনানি ২৮ জানুয়ারি নির্ধারিত রয়েছে। এছাড়া তার পুনর্নির্ধারিত ইউএসসিআইএস সাক্ষাৎকার হবে ১৩ জানুয়ারি।

চিওস্কি দে সুসা বলেন, “আমি চাই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাক। কিন্তু এখন ‘স্বাভাবিক’ বলতে কী বোঝায়, সেটাই আমি বলতে পারছি না।”

শেয়ার করুন

পাঠকের মতামত