আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস বন্দরে (Port of Los Angeles) একটি নতুন আধুনিক ক্রুজ শিপ টার্মিনাল নির্মাণ হতে যাচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন।

ম্যাজিক জনসনের মালিকানাধীন প্রতিষ্ঠান JLC Infrastructure বন্দর এলাকায় ভবিষ্যতের ‘আউটার হারবার ক্রুজ টার্মিনাল’ নির্মাণ ও পরিচালনার জন্য Carrix, Inc.-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। পাশাপাশি বন্দরের বিদ্যমান ওয়ার্ল্ড ক্রুজ টার্মিনাল-ও নতুন করে উন্নয়ন করা হবে।

নতুন এই টার্মিনালটি পরিবেশবান্ধব ও আধুনিক ক্রুজ জাহাজ গ্রহণে সক্ষম হবে। একই সঙ্গে এখানে উন্মুক্ত স্থান, বিনোদন সুবিধা এবং বাসিন্দা ও পর্যটকদের জন্য এলএ ওয়াটারফ্রন্টে সহজ প্রবেশের ব্যবস্থা থাকবে।ক

র্তৃপক্ষ জানিয়েছে, লস এঞ্জেলেস বন্দরে প্রতিটি ক্রুজ জাহাজ ভিড়লে স্থানীয় অর্থনীতিতে গড়ে প্রায় ১৩ লাখ ডলার কার্যক্রম সৃষ্টি হয়। গত বছর বন্দরে ২৪১টি ক্রুজ জাহাজ ভিড়েছে এবং রেকর্ড ১৬ লাখ যাত্রী যাতায়াত করেছেন।

লস এঞ্জেলেস বন্দরের নির্বাহী পরিচালক জিন সেরোকা এক বিবৃতিতে বলেন, “এই প্রকল্পটি আমাদের বন্দর-সংলগ্ন কমিউনিটিগুলোর জন্য বড় ধরনের সাফল্য হবে। সরকারি ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হবে, তা এলএ ওয়াটারফ্রন্ট এলাকাকে আরও সমৃদ্ধ করবে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত