আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

ছবিঃ এলএবাংলাটাইমস

লস অ্যাঞ্জেলেসের কোরিয়াটাউনে এক প্রপার্টি মালিক তার ভবনের পার্কিং স্পটগুলোকে ছোট হাউজিং ইউনিট বা এডিইউ (Accessory Dwelling Unit)–তে রূপান্তর করার উদ্দেশ্যে ভাড়াটিয়াদের গাড়ি টোয়িং করিয়ে দিয়েছেন। সোমবার সকাল থেকেই এ ঘটনাকে কেন্দ্র করে ৫০১ এস. কিংসলে ড্রাইভের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বাসিন্দারা অভিযোগ করেন, ভোর ৬টা ৩০ মিনিটে হঠাৎ করেই তাদের গাড়িগুলো টেনে নেওয়া হয় এবং প্রায় ২০ জনের একটি নির্মাণশ্রমিক দল জোরপূর্বক পার্কিং দখল করতে আসে। ১২ বছর ধরে ভবনটিতে বসবাসরত লরেন সিলি বলেন, “একেবারে অ্যাম্বুশ করেছে। সব গাড়ি তুলে নিয়ে গেছে। বলপ্রয়োগ করেই তারা আমাদের পার্কিং কেড়ে নিয়েছে।”

দুপুরের দিকেও ভাড়াটিয়ারা ফেন্স দিয়ে ঘেরা পার্কিং এলাকায় অবস্থান নিয়ে নির্মাণকাজ ঠেকানোর চেষ্টা করছিলেন। এ নিয়ে কার্যত এক ধরনের মুখোমুখি অচলাবস্থা তৈরি হয়। বাসিন্দারা জানান, গত গ্রীষ্ম থেকে এটি চতুর্থবারের মতো মালিকের এমন চেষ্টা, এবং এবারই প্রথম তিনি সফলভাবে আটটি গাড়ি টোয়িং করাতে পেরেছেন।

লস অ্যাঞ্জেলেস শহর আবাসন সংকট মোকাবিলায় এডিইউ নির্মাণে উৎসাহ দিচ্ছে। এই প্রপার্টির মালিক পাঁচটি এডিইউ তৈরি করতে পার্কিং স্পটগুলো ব্যবহার করতে চান। কিন্তু ভাড়াটিয়াদের লিজ চুক্তিতে এসব পার্কিং স্পট নির্দিষ্ট করে দেওয়া আছে।

সিলি বলেন, “এটা করার বৈধ উপায় আছে, কিন্তু এভাবে আচরণ করা মানে তারা এখন কার্যত স্লামলর্ডের মতো আচরণ করছে।” এখন ভাড়াটিয়াদের কয়েক শ ডলার খরচ করে টোয়িং ইয়ার্ড থেকে গাড়ি ছাড়াতে হচ্ছে।

নয় বছরের বাসিন্দা মেল রেমন্ড বলেন, “দরজায় নোটিস লাগিয়েছে বলেই তারা দাবি করছে। কিন্তু সেই নোটিস লিজ চুক্তি বদলে দেয় না। পার্কিং লিজ-সুরক্ষিতই থাকা উচিত।” তিনি আরও জানান, “কখনো ভাবিনি মালিক এমন কিছু করতে পারে। লিজ যে আমাকে রক্ষা করবে—এটা ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি, তারা যা খুশি তাই করতে পারে।”

ভবনের মালিক মার্ক নাসাব ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও বলেছেন, “আমাদের অনুমতি রয়েছে, সিটি অনুমোদন দিয়েছে। যদি এটা অবৈধ হতো, তাহলে বিল্ডিং অ্যান্ড সেফটি বিভাগ এসে বন্ধ করে দিত।” ভাড়াটিয়াদের লিজ থাকা সত্ত্বেও কেন পার্কিং সরানো হচ্ছে—এ প্রশ্নে তিনি বলেন, “লিজে থাকলেও সিটি ও স্টেট আইন অনুযায়ী ‘জাস্ট কজ’ দেখিয়ে আমরা লিজ পরিবর্তন করতে পারি।”

তিনি দাবি করেন, ভাড়াটিয়াদের জন্য তিনি মাসে ২০০ ডলার ভাড়া কমানোর প্রস্তাব দিয়েছেন। তবে বাসিন্দারা বলেন, এটা স্থায়ী নয়; অস্থায়ী ছাড়ের কথা বলা হয়েছে, আর ভবিষ্যতের ভাড়া বৃদ্ধিও পুরোনো বেস ভাড়ার ভিত্তিতেই নির্ধারণ করা হচ্ছে।

এ ঘটনায় লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলওম্যান হেদার হাটের অফিস জানায়, “কোরিয়াটাউনে পার্কিং সংকট প্রকট। ছুটির মৌসুমে অতিরিক্ত খরচের চাপের মধ্যে গাড়ি টোয়িং হওয়ায় ভাড়াটিয়াদের হতাশা স্বাভাবিক। আমরা টেন্যান্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করছি এবং বিষয়টি হাউজিং ডিপার্টমেন্টে পাঠানো হবে।”

অন্যদিকে, ভাড়াটিয়াদের একটি মামলা আগামী মাসে আদালতে শুনানির জন্য নির্ধারিত আছে, যাতে এডিইউ নির্মাণ প্রক্রিয়া থামানোর আবেদন জানানো হয়েছে। তবে তারা আশঙ্কা করছেন, রায় যাই হোক, মালিক নির্মাণ চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

রেমন্ড বলেন, “আজ রাতেই আমাদের গাড়ি রাখার জায়গা নেই। এখন আমরা একমাত্র যা করতে পারি তা হলো শারীরিকভাবে বাধা হয়ে দাঁড়ানো এবং নির্মাণকাজ ঠেকানোর চেষ্টা করা।”

শেয়ার করুন

পাঠকের মতামত